বুধবার, সেপ্টেম্বর 30, 2026 ব্রেকিং নিউজ:
Monalisa Hot Video: বেবো নাচে আগুন জ্বালালেন গ্ল্যামার কুইন মোনালিসা, ঝুমা বৌদির ভাইরাল ভিডিও | Delhi Pollution Plan 2026: দিল্লিতে দূষণ দমনে নজিরবিহীন কড়াকড়ি! ১ নভেম্বর থেকে ৫০% ওয়ার্ক ফ্রম হোম, দ্বিগুণ পার্কিং ফি | অপ্রাপ্তবয়স্কদের সোশাল মিডিয়ায় ব্যবহারে কড়া নজরদারি! 'চুক্তি বাতিল' আইনি অস্ত্র তুলে ধরে কেন্দ্রকে ব্যবস্থা নিতে নির্দেশ সুপ্রিম কোর্টের |

Eid-e-Milad-Un-Nabi 2020: ১২ রবিউল আওয়াল ঈদ-ই-মিলাদ-উন-নবী, মহানবী হজরত মহম্মদের জন্ম ও মৃত্যু দিবস

উৎসব-ধর্ম Sarmita Bhattacharjee | Oct 30, 2020 04:02 PM IST
A+
A-

পবিত্র জুম্মাবারেই এবার ১২ রবিউল আওয়াল। প্রিয়নবী হজরত মহম্মদ (সা.) এর জন্ম ও মৃত্যুদিবস হল এই ১২ রবিউল আওয়াল। যাকে ”ঈদ-ই-মিলাদ-উন-নবী”ও (Eid Milad) বলা হচ্ছে। কোথাও কোথাও “ফতেহা দোয়াজ দহম”ও বলা হয়ে থাকে। আজ থেকে প্রায় ১৪০০ বছর আগে এই দিনে বিশ্বনবী হজরত মহম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। আবার ৬৩ বছর বয়সে এই একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন। মহানবী হজরত মহম্মদ (সা.)-এর জন্ম ও মৃত্যু দিবস হিজরি সালের ১২ রবিউল আউয়াল ঈদে-ই-মিলাদ-উন-নবী (সা.) পালন করা হয়। বিশ্বের মুসলিম সম্প্রদায়-সহ সমস্ত শান্তিকামী মানুষের কাছে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

#EidEMiladUnNabi2020 #ProphetMuhammad #LatestLYBangla

RELATED VIDEOS

SocialLY


Close
Latestly whatsapp channel