Harleen Kaur Deol Asks PM Modi's Skin Care Routine: 'এত জেল্লা, স্যার আপনি ত্বকের যত্ন কীভাবে করেন?' প্রধানমন্ত্রীকে প্রশ্ন বিশ্বকাপ জয়ী মহিলা ক্রিকেট দলের হরলিনের, দেখুন ভিডিয়ো
হরলিনের প্রশ্ন শুনে সেখানে উপস্থিত প্রত্যেকে যেমন হেসে ফেলেন, প্রধানমন্ত্রী নিজেও হাসেন। তিনি বলেন, 'আমি এ বিষয়ে খুব একটা কোনওদদিনই ভাবিনি। তবে সরকারে গত ২৫ বছর ধরে রয়েছি। মানুষের ভালবাসার ফল এসব।'
দিল্লি, ৬ নভেম্বর: বুধবার রাতে দিল্লিতে ভারতের বিশ্বকাপ জয়ী মহিলা ক্রিকেট দলের (Indian Women's Cricket Team) সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে মহিলা ক্রিকেট দল হাজির হয়। আর সেখানেই মহিলা ক্রিকেটারদের সঙ্গে জমিয়ে গল্প করতে এবং শুনতে দেখা যায় প্রধানমন্ত্রীকে (PM Narendra Modi)।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে ক্রিকেটার হরলিন কউর দেওল (Harleen Kaur Deol) এমন এক প্রশ্ন করে বসেন, যা শুনে হেসে ফেলেন প্রত্যেকে। প্রধানমন্ত্রীকে হরলিন প্রশ্ন করেন, 'স্যার আপনি কীভাবে নিজের ত্বকের যত্ন নেন? আপনি এত গ্লো করেন কীভাবে?'
হরলিনের প্রশ্ন শুনে সেখানে উপস্থিত প্রত্যেকে যেমন হেসে ফেলেন, প্রধানমন্ত্রী নিজেও হাসেন। তিনি বলেন, 'আমি এ বিষয়ে খুব একটা কোনওদিনই ভাবিনি। তবে সরকারে গত ২৫ বছর ধরে রয়েছি। মানুষের ভালবাসার ফল এসব।' হরলিন নিজেও বলেন, দেশের মানুষের অফুরন্ত ভালবাসা পান তিনি। দেশের মানুষের অফুরন্ত ভালবাসা পেয়েই প্রধানমন্ত্রী মোদীর ত্বক এত ভাল, জেল্লাদার বলে মন্তব্য করেন হরলিন কউর দেওল।
প্রধানমন্ত্রী কীভাবে ত্বকের যত্ন করেন, প্রশ্ন বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্রিকেটারের...
#WATCH | Delhi: Cricketer and member of the Champion Indian Cricket team, Harleen Kaur Deol, asks Prime Minister Narendra Modi about his skin care routine.
Prime Minister Narendra Modi says, "I did not pay a lot of attention to this... I've been in government for 25 years now.… pic.twitter.com/deqCTZcCAE
— ANI (@ANI) November 6, 2025
হরলিনের কথা শুনে মহিলা ক্রিকেট দলের কোচ অমল মজুমদারও মুখে খোলেন। তিনি বলেন, সবে ২ বছর হয়েছে তিনি ভারতের মহিলা ক্রিকেট দলের কোচ হয়েছেন। আর এই ২ বথরের মধ্যেই তাঁর মাথার সব কালো চুল সাদা হয়ে গিয়েছে।
(The above story first appeared on LatestLY on Nov 06, 2025 11:57 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

