PM Modi Meets India's Women's Cricket Team: বিশ্বকাপ হাতে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ভারতের মহিলা ক্রিকেট দলের, মুখে চওড়া হাসি হরমনপ্রীত, রিচাদের, আপ্লুত মোদী

PM Modi Meets India's Women's Cricket Team: বিশ্বকাপ হাতে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ভারতের মহিলা ক্রিকেট দলের, মুখে চওড়া হাসি হরমনপ্রীত, রিচাদের, আপ্লুত মোদী
Modi Meets Woman Cricket Team (Photo Credit: X/ANI)

বিশ্বকাপ জয়ী ভারতের মহিলা ক্রিকেট দলের (India's ICC Women's World Cup 2025-Winning Team) সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।  দিল্লির লোক কল্যাণ মার্গে নিজের বাসভবনে হরমনপ্রীত কউর, জেমিমা রডরিকস, রিচা ঘোষদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী।

মহিলা ক্রিকেট দল যেভাবে নিজেদের জয়কে ছিনিয়ে এনেছে, তার জন্য আপ্লুত প্রধানমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় সমস্ত ধরনের সমালোচনা, আক্রমণকে পিছনে ফেলে ভারতের মহিলা ক্রিকেট দলের এই জয়ের ভূয়ষী প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত ২০১৭ সালে হরমনপ্রীত কউর একবার প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সময় বিশ্বকাপের ট্রফি তাঁরা জিততে পারেননি। ট্রফি ছাড়াই তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে ২০১৭ সালে সাক্ষাৎ করেন। সেই পুরনো ঘটনাও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর তুলে ধরেন অধিনায়ক হরমনপ্রীত কউর।

আরও পড়ুন: Mandira Bedi Saved Indian Women’s Cricket Team: ভারতের মহিলা ক্রিকেট দলকে রক্ষা করেন মন্দিরা বেদী, হরমনপ্রীতদের জয়ে উঠে এল সেই মর্মস্পর্শী কাহিনী

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 05, 2025 10:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).