Australia Rainfall: অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্ব অংশে মুষলধারে বৃষ্টি, বন্যা সতর্কতা জারি প্রশাসনের
এক টানা প্রবল বৃষ্টিতে অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্ব অংশ প্লাবিত। সিডনীতে গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১১১ মিলিমিটার। যা এক মাসের বৃষ্টির সমান। এই শহরে ৫০ লক্ষে বেশি মানুষের বাস। তুমুল বৃষ্টিতে সিডনীর প্রধান একটি রেল স্টেশনের ক্ষতি হওয়ায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। নিউ সাউথ ওয়েলস্-এর আপতকালীন কর্মীরা সাহায্য চেয়ে ৫-শোর বেশি ফোন পেয়েছেন।প্লাবিত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে ৭ জনকে। বেশ কয়েকটি নদীতে জলস্ফীতির সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ বৃষ্টি আরও বাড়বে। কিছু এলাকায় ২-শো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
এই বৃষ্টিপাতের ফলে অস্ট্রেলিয়ায় বন্যা সতর্কতা জারি করা হয়েছে। মানুষকে প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বেরনোর আবেদন জানিয়েছে কর্তৃপক্ষ।
In #Australia, torrential rains battered southeast part of the country today dumping almost a month's worth of rainfall on Sydney and triggering flood warnings.
Authorities have urged people to avoid non-essential travel and stay indoors. pic.twitter.com/4j6J8CQ39s
— All India Radio News (@airnewsalerts) April 5, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 05, 2024 11:16 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

