Union Budget 2023: আদিম দুর্বল আদিবাসী গোষ্ঠীদের জন্য একগুচ্ছ ঘোষণা অর্থমন্ত্রীর
সমাজের সব স্তরের জন্য এই বাজেট। বিশেষ করে যুব, কৃষক, জনজাতি,উপজাতির উপরে জোর দেওয়া হয়েছে এই বাজেটে।বিশেষ করে উপজাতি গোষ্ঠীর সামাজিক-অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্য, পিএমপিবিটিজি ডেভেলপমেন্ট মিশন চালু করা হবে এবং চেষ্টা করা হবে পিবিটিজি (PBTG) বাসস্থানগুলিকে মৌলিক সুবিধা দিয়ে পরিপূর্ণ করতে। আগামী ৩ বছরে প্রকল্প বাস্তবায়নের জন্য ১৫০০০ কোটি টাকা বরাদ্দ করা হবে বলেও জানান নির্মলা সীতারমণ।
To improve social-economic condition of the Particularly Tribal Groups, PMPBTG Development mission will be launched, to saturate PBTG habitations with basic facilities. Rs 15,000 cr to be made available to implement scheme in next 3 years: FM Nirmala Sitharaman
— ANI (@ANI) February 1, 2023
এছাড়া আদিবাসী পড়ুয়াদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে একলব্য মডেল রেসিডেনসিয়াল স্কুল তৈরি করা হবে দেশে। আগামী তিন বছরে ৭৪০ টি স্কুলের জন্য ৩৮,৮০০ শিক্ষক ও সাপোর্ট স্টাফ নিয়োগ করবে কেন্দ্র। প্রায় ৩.৫ লক্ষ জনজাতি সম্প্রদায়ের পড়ুয়াদের সুবিধা হবে বলে জানান অর্থমন্ত্রী।
Eklavaya Model Residential Schools -in the next 3 years the Centre will recruit 38,800 teachers and support staff for 740 schools serving 3.5 lakh tribal students: FM Nirmala Sitharaman
— ANI (@ANI) February 1, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 01, 2023 11:53 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

