Karnataka: গুজব খবর রুখতে প্রতিটি থানাতে সাইবার উইং খোলার প্রস্তুতি কর্ণাটক সরকারের
সাইবার উইং খোলার পাশাপাশি সোশ্যাল মিডিয়া সংস্থাগুলির সঙ্গে আলোচনাও সারবে কর্ণাটকের সরকার
সোশ্যাল মিডিয়ায় গুজব রুখতে এবার পদক্ষেপ কর্ণাটক সরকারের। প্রত্যেকটি থানাতে আলাদা করে এর জন্য তৈরি করা হবে সাইবার উইং।শুধু তাই নয় প্রতিনিয়ত বাড়তে থাকা গুজব খবরে লাগাম টানতে ফেসবুক, ইউটিউব, টুইটার সহ সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলির দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে আলোচনায় বসতে চলেছে কর্ণাটকের সরকার।
ফেসবুক বা টুইটারকে ব্যবহার করে গুজব খবর ছড়িয়ে ফেলার জেরে সমাজে বাড়ছে অস্থিরতা। কোন তথ্য ভালভাবে যাচাই না করার ফলে বিভিন্ন ক্ষেত্রে উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। তাই এই সবের সঙ্গে যুজতে নতুন পন্থা অবলম্বন কর্ণাটক সরকারের।
#Karnataka govt has decided to create a separate cyber wing in every police station to counter fake news, & will also hold a meeting with the representatives of Facebook, Twitter, Google & other social media platforms. pic.twitter.com/EDKm77gmEN
— IANS (@ians_india) June 21, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 21, 2023 03:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

