World Water Day 2024: আপনি কি পরিষ্কার জল পান করছেন? এই সহজ পদ্ধতিতে জানা যাবে জলের গুণমান...

World Water Day 2024: আপনি কি পরিষ্কার জল পান করছেন? এই সহজ পদ্ধতিতে জানা যাবে জলের গুণমান...
Credits: Pixabay

প্রতিবছর ২২ মার্চ পালিত হয় বিশ্ব জল দিবস। এই বিশ্বের ৭০ শতাংশ অংশ জলে আবৃত, যার মধ্যে মাত্র ৩ শতাংশ হল পানীয় জল। ১.৪ বিলিয়নের বেশি জনসংখ্যা হওয়ায় ভারতে পানীয় জলের চাহিদা বেশি, তবে সরবরাহ প্রতিনিয়ত কমছে, গোটা বিশ্বের মধ্যে ভারতে মাত্র ৪ শতাংশ বিশুদ্ধ জল রয়েছে। জলের অপচয় ও জল দূষণের কারণে জ্ঞাত বা অজ্ঞাতসারে মানুষ ক্রমশ জল সংকটের পরিমাণ বাড়িয়ে চলেছে। দূষিত জল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই জল দূষণ রোধ করে জলের অপচয় বন্ধ করা দরকার, তবেই দূর হবে অনেক সমস্যা। বিশ্ব জল দিবস উপলক্ষে জেনে নিন কিছু সহজ পদ্ধতি, যা অবলম্বন করে জানতে পারা যাবে যে জল পান করা হচ্ছে তা কতটা বিশুদ্ধ অর্থাৎ ঘরে বসেই সহজেই পরীক্ষা করা যাবে পানীয় জলের গুণমান।

  • একটি গ্লাসে জল নিয়ে দেখতে হবে জলের রং। জলের রং হলুদ বা বাদামি হলে বা জলে কোনও ধরনের কণা দেখা দিলে বুঝতে হবে জল নিম্নমানের।
  • পানীয় জলের স্বচ্ছতাও বলে দিতে পারে জলের গুণমান। জলের রঙ ভিন্ন হওয়ার সঙ্গে জলে কোনও ধরনের কণা থাকলে জল ঘোলাটে দেখায়। জলের মধ্যে মাটির কণা থাকলেও এমন দেখায়। এই ধরনের জল পান করার উপযোগী নয়।
  • জলে কোনও ধরনের গন্ধ থাকলে সেই জল বিশুদ্ধ জল নয়। অনেক সময় পাত্রে জল পান করা হয় সেটি সঠিকভাবে ধোয়া না হলেও জলে গন্ধ বেরোয়, তাই সবসময় পরিষ্কার পাত্রে জল রাখা ও পান করা উচিত।
  • পানীয় জলের স্বাদ নির্ভর করে তার মানের উপরও। তবে জলের স্বাদ তেতো হলে তা পান করার যোগ্য নয়। এছাড়া যদি জলে ধাতব স্বাদ পাওয়া যায় তবে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের মতো ধাতব থাকতে পারে। পাশাপাশি জলের স্বাদ যদি ব্লিচের মতো হয়, তাহলে এতে মেশানো হতে পারে ক্লোরিন। যদি জলের স্বাদ লবণাক্ত হয় তাহলে সালফেট থাকতে পারে।

(The above story first appeared on LatestLY on Mar 21, 2024 05:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).