Pahalgam Terror Attack: যুদ্ধই কী আগামী পদক্ষেপ? জম্মুতে বাঙ্কার পরিস্কার করছেন মহিলারা

পাকিস্তানের সঙ্গে কি সত্যিই ভারতের যুদ্ধ লাগতে চলেছে? কখনও জলপথে চলছে মহড়া, কখনও আকাশপথে যুদ্ধবিমানের দেখা মিলছে, এদিকে স্থলপথে পাক সেনার ওপর রাখা হচ্ছে নজরদারি।

Pahalgam Terror Attack: যুদ্ধই কী আগামী পদক্ষেপ? জম্মুতে বাঙ্কার পরিস্কার করছেন মহিলারা

পাকিস্তানের সঙ্গে কি সত্যিই ভারতের যুদ্ধ লাগতে চলেছে? কখনও জলপথে চলছে মহড়া, কখনও আকাশপথে যুদ্ধবিমানের দেখা মিলছে, এদিকে স্থলপথে পাক সেনার ওপর রাখা হচ্ছে নজরদারি। মঙ্গলবারে পহেলগামে ঘটনার পর দুই দেশের সম্পর্ক যেমন বদলেছে, তেমনই মানসিকভাবে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে দেশবাসী। যে কোনও সময় যুদ্ধ লাগতে পারে, সেই কারণে এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) মানুষজন।

বাঙ্কার পরিস্কার করছেন মহিলারা

ইতিমধ্যেই বাঙ্কারগুলি পরিস্কার করা শুরু করে দিয়েছেন জম্মুর সীমান্ত এলাকার বাসিন্দারা। মহিলারা কমিউনিটি বাঙ্কারগুলি পরিস্কার করতে শুরু করে দিয়েছেন। এক মহিলা বলেন, এটা সীমান্ত এলাকা, যে কোনও সময় কিছু একটা হতে পারে। তাই আমরা আগে থেকে প্রস্তুতি নিতে শুরু করেছি। আমরা চাই না যুদ্ধের সময় বাঙ্কার নিয়ে সেনারা চিন্তিত থাকুক। তাঁরা আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করবেন। কিন্তু এখন থেকে বাঙ্কার পরিস্কার করে রাখলে সেই সময় তাঁদের চিন্তা থাকবে না।

দেখূুন ভিডিয়ো

যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তানের

সিন্ধু জলচুক্তি বাতিলের পর থেকেই যুদ্ধের সুর পাকিস্তান প্রশাসনের গলায়। মোদী সরকারকে হুঁশিয়ারি দিয়েছে জল ছাড়ার জন্য, নাহলে তাঁদের কাছে যুদ্ধ ছাড়া আর কোনও পথ থাকবে না। অন্যদিকে অবশ্য সিমলা চুক্তিও বাতিল করা হয়েছে। যে কারণে পাকিস্তান আকাশসীমার ওপর দিয়ে যাবে না ভারতীয় কোনও বিমান। তবে তাতে ভারত খুব একটায় সমস্যা পড়েনি।

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).