Rose water for glowing skin: উজ্জ্বল স্কিনের জন্য উপকারী গোলাপজল ।জেনে নিন কীভাবে ব্যবহার করবেন
সুস্থ স্বাভাবিক এবং ঝকঝকে স্কিনের জন্য গোলাপজলের ভূমিকা অপরিসীম। গোলাপজল স্কিন টোনার হিসেবে কাজ করে। আমরা বাজারে যে সমস্ত টোনার ব্যবহার করি স্কিনের জন্য তার থেকে অনেক সস্তায় গোলাপজল টোনার হিসেবে ব্যবহার করলে উপকার পাবেন। গোলাপ জলের অনেক উপকারিতা রয়েছে স্কিনের জন্য।
সুস্থ স্বাভাবিক এবং ঝকঝকে স্কিনের জন্য গোলাপজলের ভূমিকা অপরিসীম। । আমরা বাজারে যে সমস্ত টোনার ব্যবহার করি স্কিনের জন্য তার থেকে অনেক সস্তায় গোলাপজল টোনার হিসেবে ব্যবহার করলে উপকার পাবেন। গোলাপ জলের অনেক উপকারিতা রয়েছে স্কিনের জন্য। ঘরোয়া পদ্ধতিতে যে সমস্ত ফেসপ্যাক তৈরি হয়। সেখানে গোলাপজল ব্যবহার করলে তার গুণ অনেকটাই বেড়ে যাবে। গোলাপ জলে এমন সমস্ত উপাদান রয়েছে যা ময়শ্চারাইজার এর কাজ করে। যাদের অয়েলি স্কিন তারা গোলাপ জল ব্যবহার করলে স্কিনের তেলতেলে ভাব দূর হয়ে যাবে। এর জন্য গোলাপজল একটি তুলোর সাহায্যে স্কিনে লাগিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপর ধুয়ে ফেলতে হবে। ত্বকের পিএইচ ভারসাম্য ঠিক রাখার জন্য গোলাপজল কাজ করে। ব্রণ দূর করতেও গোলাপ জলের ভূমিকা রয়েছে । একটি পাত্রে এক চামচ লেবুর রস এবং এক চামচ গোলাপ জল মিশিয়ে যে জায়গায় ব্রণ হয়েছে সেখানে লাগান। এক ঘন্টা পর ধুয়ে ফেলুন । আস্তে আস্তে কমতে থাকবে ব্রণ এবং ব্রণের দাগ। মুখে বলিরেখা দূর করতে গোলাপজল ব্যবহার করতে পারেন । এটি স্প্রে বোতলে গোলাপজল লেখে মুখে স্প্রে করুন। রাতে ঘুমানোর আগে সকালে উঠে মুখ ধুয়ে ফেলুন। আস্তে আস্তে বলে রাখা দূর হবে। ত্বকের বয়স ধরে রাখতে গোলাপজলের ভূমিকা অপরিসীম এন্টি এজিং হিসাবে কাজ দেয় গোলাপ জল। কারণ গোলাপজলে থাকে এন্টিঅক্সিডেন্ট। দই এর সাথে ও গোলাপজল মিশিয়ে ব্যবহার করতে পারেন মুখে বা শরীরের বিভিন্ন অংশ । সে ক্ষেত্রে আপনার স্কিন হবে নরম। কমলালেবুর খোসা রোদে শুকিয়ে নিন। এরপর ওই লেবুর খোসা গুঁড়ো করে রেখে দিন। গোলাপ জলের সাথে কমলার খোসা দিয়ে একটা পেস্ট তৈরি করুন । ৩০ মিনিট লাগিয়ে তারপরে ধুয়ে ফেলুন । কমলার খোসায় থাকে ভিটামিন সি । যা ত্বকের জন্য অত্যন্ত কার্যকরী।
(The above story first appeared on LatestLY on Apr 26, 2025 02:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

