Trump and Zelensky at the Vatican: ভ্যাটিকেনে শান্তির খোঁজের বৈঠকে 'ঝুকেগা নেহি' র ফ্রেমে ট্রাম্প-জেলেনস্কি
পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে ভ্যাটিকান সিটিতে হাজির হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি।
Trump and Zelensky at the Vatican: পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে ভ্যাটিকান সিটিতে হাজির হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। পোপের শেষ বিদায়ের মঞ্চে যোগ দেওয়ার আগে যুদ্ধবিরতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসে পড়লেন ট্রাম্প ও জেলেনস্কি। ক্রিমিয়া রাশিয়ার অংশই থাকবে ঘোষণা করে জেলেনস্কি-র থেকে যুদ্ধবিরতি আদায় করতে মরিয়া ট্রাম্প। অন্যদিকে, মার্কিন প্রশাসনের সাহায্য ছাড়া রাশিয়ার সঙ্গে যুদ্ধে লড়া অসম্ভব ইউক্রেনের, সেটা জানলেও ট্রাম্পের কাছে আত্মসমপর্ণ করতে রাজি নন জেলেনস্কি। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভ্যাটিকেনে ট্রাম্প ও জেলেনস্কির একটি ছবি বেশ প্রতীকী হয়ে দেখা যাচ্ছে। ছবিটিতে দেখা যাচ্ছে, দুটি চেয়ারে মুখোমুখি বসে কথা বলছেন, ট্রাম্প ও জেলেনস্কি। শান্তি খোঁজের বৈঠকে 'ঝুঁকে গা নেহি'-র ফ্রেমে দুই দেশের রাষ্ট্রপতি।
কার্যত পুতিনের শর্তেই ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাব
গোটা বিশ্ব তাকিয়ে ট্রাম্প-জেলেনস্কির বৈঠকের দিকেই। শুল্ক চাপিয়ে বাণিজ্যে যুদ্ধে হারের মুখে দাঁড়িয়ে থাকা ট্রাম্প এবার রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ থামাতে মরিয়া। কিন্তু মুশকিল হল, ট্রাম্প যুদ্ধ থামাতে চাইছেন অধিকাংশই পুতিনের শর্ত মেনে, ইউক্রেনকে সেখানে শূন্য হাতেই থাকতে হবে। অথচ আড়াই বছর ধরে রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনের কত কিছু ধ্বংস হয়ে গিয়েছে, কত সাধারণ মানুষ, কত সৈন্য প্রাণ হারিয়েছেন। ট্রাম্পের যুদ্ধবিরতিতে রাজি হলে, ইউক্রেনের গত কয়েক বছরের সব বলিদান জলে যাবে।
এক ফ্রেমে ট্রাম্প-জেলেনস্কি
BREAKING: Photo of Trump and Zelensky at the Vatican pic.twitter.com/uoDPc4lq9N
— The Spectator Index (@spectatorindex) April 26, 2025
ইউক্রেনের পাশে ছিল বাইডেন প্রশাসন, ট্রাম্প পুরোপুরি দূরে করে দেন
জো বাইডেন প্রশাসন রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে সব রকম সাহায্য করেছিল। কিন্তু মার্কিন মুলুকে ক্ষমতা বদলহয়ে ট্রাম্প আসতেই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি-কে পুরোপুরি ভিলেন বানিয়ে দিয়েছেন ট্রাম্প। পুতিন যুদ্ধ শুরু করলেও হোয়াইটওয়াশে বৈঠকে জেলেনস্কি-কে ডেকে এনে দোষারোপ করেন মার্কিন প্রেসিডেন্ট।
(The above story first appeared on LatestLY on Apr 26, 2025 05:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

