Madhya Pradesh: স্মান করতে নেমে বাঁধের জলে তলিয়ে গেল তিন শিশু, উদ্ধার নিথর দেহ

আমুয়া বাঁধের জলে স্নান করতে নেমে ডুবে মৃত্যু তিন নাবালকের। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ধারকুন্ডি থানা এলাকার সাতনাতে।

Madhya Pradesh: স্মান করতে নেমে বাঁধের জলে তলিয়ে গেল তিন শিশু, উদ্ধার নিথর দেহ

আমুয়া বাঁধের (Amua Dam) জলে স্নান করতে নেমে ডুবে মৃত্যু তিন নাবালকের। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ধারকুন্ডি থানা এলাকার সাতনাতে। জানা যাচ্ছে, বন্ধুরা মিলে স্নান করতে নেমে অসাবধানতায় ডুবে যায় তিনজনে। গ্রামবাসীরা দেখে তড়িঘড়ি পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে ডুবুরি নামিয়ে কয়েকঘন্টা পর উদ্ধার করা হয় নাবালকদের দেহ। ইতিমধ্যেই দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। আকষ্মিক এই ঘটনায় শোকস্তব্ধ নাবালকদের পরিবার।

 

মৃত তিন শিশু

জানা যাচ্ছে, কাদালিয়া গ্রামের বাসিন্দা তিন শিশু বাড়িতে কাউকে না জানিয়েই স্নান করতে গিয়েছিল। কিন্তু সাঁতারে পারদর্শী না হওয়ায় কিছুটা দূরে যেতেই গভীরতা বুঝতে না পারায় তলিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা প্রথমে তাঁদের বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু তাঁরা না পারায় খবর দেওয়া হয় পুলিশে। এদিকে শিশুদের পরিবারের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হয়। শেষমেশ ডুবুরি নামিয়ে নাবালকদের নিথর দেহ উদ্ধার করা হয়।

দেখুন ভিডিয়ো

নাবালকদের নাম পরিচয় জানা গিয়েছে

পুলিশসূত্রে খবর, মৃতরা হল অভিজিৎ কোল (৬), কৃষ্ণ কোল (৫) ও অভি কোল (৫)। পুলিশ ইতিমধ্যেই দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। স্থানীয় প্রশাসন মৃতের পরিবারকে ২৫ হাজার টাকা আর্থিক সাহায্যের জন্য ঘোষণা করেছেন।

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).