Lahore Airport Fire: দাউদাউ করে জ্বলছে লাহোর আন্তর্জাতিক বিমানবন্দর, বন্ধ রানওয়ে, বাতিল সমস্ত উড়ান

জানা যাচ্ছে, পাক-সেনার একটি বিমান এদিন লাহোর বিমানবন্দরে অবতারণ করছিল। সেই সময়ে বিমানের টায়ারে আগুন ঘরে যায়। সেই আগুন বিমানবন্দরে ছড়িয়ে পড়ে।

Lahore Airport Fire: দাউদাউ করে জ্বলছে লাহোর আন্তর্জাতিক বিমানবন্দর, বন্ধ রানওয়ে, বাতিল সমস্ত উড়ান
Lahore Airport Fire (Photo Credits: X)

Lahore Airport Fire: জম্মু কাশ্মীরের পহেলগামে পাক জঙ্গি হামলা এবং ২৬ পর্যটন খুনের ঘটনার জেরে ভারত-পাকিস্তান সংঘাত চরমে উঠেছে। এরই মাঝে পাকিস্তানের বিমানবন্দরে ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। শনিবার, ২৬ এপ্রিল লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে (Allama Iqbal International Airport) আগুন লেগেছে। এটি পাকিস্তানের লাহোর আন্তর্জাতিক বিমানবন্দর নামেও পরিচিত। অগ্নিকাণ্ডের জেরে বাতিল হয়েছে সমস্ত উড়ান। কোনও বিমান ওঠানামা করছে না লাহোর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। জানা যাচ্ছে, পাক-সেনার একটি বিমান এদিন লাহোর বিমানবন্দরে অবতারণ করছিল। সেই সময়ে বিমানের টায়ারে আগুন ঘরে যায়। সেই আগুন বিমানবন্দরে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে তৎপর দমকল বাহিনী। অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বিমানবন্দরের রানওয়ে।

লাহোর আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন, চারিদিক ধোঁয়ায় ধোঁয়াঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).