KKR vs PBKS: প্রথমে ব্যাট শ্রেয়সদের, ইডেনে নাইট জার্সিতে অভিষেক রোভম্যান পাওয়েলের

ইডেন গার্ডেন্সে শুরু হল শাহরুখ খান বনাম প্রীতি জিন্টা, নাইট বনাম শ্রেয়স আইয়ারের লড়াই। আজ না জিতলে প্লে অফে ওঠার আশা কার্যত শেষ হয়ে যাবে আজিঙ্কা রাহানেদের।

KKR vs PBKS: প্রথমে ব্যাট শ্রেয়সদের, ইডেনে নাইট জার্সিতে অভিষেক রোভম্যান পাওয়েলের
KKR vs PBKS, Dream11 Prediction (Photo Credit: KKR/ X)

KKR vs PBKS, IPL 2025, Eden Gardens: ইডেন গার্ডেন্সে শুরু হল শাহরুখ খান বনাম প্রীতি জিন্টা, নাইট বনাম শ্রেয়স আইয়ারের লড়াই। আজ না জিতলে প্লে অফে ওঠার আশা কার্যত শেষ হয়ে যাবে আজিঙ্কা রাহানেদের ( ৮ ম্যাচে ৬ পয়েন্ট)। ডু অর ডাই ম্যাচে রান তাড়া করে জিততে হবে নাইটদের। শনিবার ইডেনে নাইট রাইডার্সের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন পঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ার। নাইট রাইডার্সের জার্সিতে অভিষেক হল ক্যারিবিয়ান তারকা ব্যাটার রোভম্যান পাওয়েলের। ৩১ বছরের পাওয়ালকে দেড় কোটি টাকায় ক মাস আগে মেগা নিলামে কিনেছিল কলকাতা। কিন্তু প্রথম ৮টি ম্যাচে তাঁকে খেলায়নি আজিঙ্কা রাহানের দল। পাওয়েলের পাশাপাশি কেকেআর-এর জার্সিতে অভিষেক হল পেসার চেতন সাকারিয়া-র। কলকাতার আজ তিন পেসারই ভারতীয়- হর্ষিত রানা, বৈভব আরোরা ও চেতন সাকারিয়া।

কেকেআর-এর আজ চার বিদেশীর মধ্যে তিনজনই ক্যারিবিয়ান-সুনীল নারিন, আন্দ্রে রাসেল ও পাওয়েল। বাকি একজন বিদেশী হলেন আফগান ওপেনার-উইকেটকিপার রহমনুল্লাহ গুরবাজ। চলতি আইপিএলে প্রথম সাক্ষাতে মুল্লানপুরে ১১২ রান তাড়া করতে গিয়ে শ্রেয়স আইয়ারের পঞ্জাবের বিরুদ্ধে ৯৫ রানে অল আউট হয়ে গিয়েছিল নাইট রাইডার্স।

টসে জিতে প্রথমে ব্যাট করছে পঞ্জাব

দুই দলের প্রথম একাদশ

নাইট রাইডার্স:

রহমানুল্লা গুরবাজ, ভেঙ্কটেশ আইয়ার, আজিঙ্কা রাহানে, রিঙ্কু সিং, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রোভম্যান পাওয়েল, বৈভব আরোরা, চেতন সাকিরায়, বরুণ চক্রবর্তী। ইমপ্যাক্ট সাব- মণীশ পাণ্ডে/রঘুবংশী অঙ্গকৃশ।

পঞ্জাব কিংস-

প্রভসিমরন সিং, প্রিয়াঙশ আরিয়া, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), জোস ইংলিশ (উইকেটকিপার), শসাঙ্ক সিং, নেহাল ওয়াধেরা, গ্লেন ম্যাক্সওয়েল, আঝমাতুল্লা ওমরঝাই, মার্কো জেনসেন, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং। ইমপ্যাক্ট সাব- হরনপ্রীত ব্রার।

(The above story first appeared on LatestLY on Apr 26, 2025 07:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).