Pahalgam Terror Attack: পাকিস্তানের বিরুদ্ধে এবার প্রতিবাদ নামল নেপাল, কাঠমান্ডুতে পাক দূতাবাসের সামনে্ বিক্ষোভ

গত মঙ্গলবার পহেলগামে জঙ্গি হামলার ঘটনায় আবারও কাঠগড়ায় পাকিস্তান। সেই কারণে বিগত কয়েকদিনে দুই দেশের সম্পর্ক আবারও তিক্ত হয়েছে।

Pahalgam Terror Attack: পাকিস্তানের বিরুদ্ধে এবার প্রতিবাদ নামল নেপাল, কাঠমান্ডুতে পাক দূতাবাসের সামনে্ বিক্ষোভ

গত মঙ্গলবার পহেলগামে জঙ্গি হামলার ঘটনায় আবারও কাঠগড়ায় পাকিস্তান (Pakistan)। সেই কারণে বিগত কয়েকদিনে দুই দেশের সম্পর্ক আবারও তিক্ত হয়েছে। সেদিনের ঘটনায় ২৫ জন ভারতীয়র মৃত্যু হয়েছিল। সেই সঙ্গে এক নেপালের নাগরিককেও গুলি করে খুন করেছিল পাক জঙ্গিরা। এই কারণে এবার পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে পাক সরকার। শনিবার এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন নেপালের (Nepal) নাগরিকরা। কাঠমান্ডুতে পাক দূতাবাসের সামনে বিক্ষোভ শুরু করেছেন তাঁরা।

পাকিস্তানের হাই কমিশনের সামনে নেপালীদের বিক্ষোভ

হিন্দু রাষ্ট্র হিসেবে পরিচিত নেপাল। এদিকে পহলগামে যেভাবে নাম পরিচয় জেনে খুন করা হয়েছিল, তাতে নিন্দায় সরব বয়েছে অনেকেই। এবার ভারতীয় হিন্দুদের পাশে দাঁড়ায়ে পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করল নেপালও। এদিন পাকিস্তানের হাইকমিশনে সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় নেপাসের বাসিন্দারা।

পহেলগামে জঙ্গি হামলা

প্রসঙ্গত, মঙ্গলবারে কাশ্মীরের পহেলগামে হামলা চালায় বেশ কয়েকজন পাক জঙ্গি। সেখানে মহিলা ও পুরুষদের আলাদা করে নাম পরিচয় জানতে চায় জঙ্গিরা। তারপর ২৬ জনকে গুলি করে তাঁরা। যার মধ্যে একজন মুসলিমি যুবক ছিলেন। জানা যাচ্ছে, সেই একমাত্র ঘটনার প্রতিবাদ করেছিলেন। তাই তাঁকে খুন করা হয়।

(The above story first appeared on LatestLY on Apr 26, 2025 05:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).