Haryana Accident News: নুহ-তে মর্মান্তিক দুর্ঘটনা, রাস্তা পরিষ্কারের সময়ে ট্রাক পিষে দিল ৭ সাফাই কর্মীকে, হাইওয়েতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে দেহ
হাইওয়ের উপর ছন্নছাড়া হয়ে পড়ে রয়েছে সাতটি লাশ। এমন ভাবে দ্রুত গতিতে কর্মরত সাফাই কর্মীদের উপর দিয়ে চলে গিয়েছে যে থেঁতলে গিয়েছে দেহ। কাউকে কাউকে চেনা পর্যন্ত যাচ্ছে না।
Haryana Accident News: হরিয়ানার দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা। সাতজন সাফাই কর্মীকে পিষে দিল ট্রাক। রাস্তায় মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে পরে রয়েছে মৃতদেহ। নিহতদের মধ্যে ছয়জন মহিলা এবং একজন পুরুষ রয়েছেন। দ্রুত গতির ট্রাকের ধাক্কায় আরও দুজন সাফাই কর্মী গুরুতর আহত।
জানা যাচ্ছে, শনিবার সকালে সাফাই কর্মীরা এক্সপ্রেসওয়ে পরিষ্কারের কাজ করছিলেন। তাঁরা মোট ১১ জন ছিলেন। এমন সময়ে একটি পিক-আপ ট্রাক দ্রুত গতিতে ধেয়ে আসে। পিছন থেকে সাফাই কর্মীদের পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৭ জন সাফাই কর্মীর। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা চলছে ২ জন সাফাই কর্মীর। এমন মর্মান্তিক দুর্ঘটনার জেরে হরিয়ানার নুহ-তে শোকের ছায়া নেমেছে। হাইওয়ের উপর ছন্নছাড়া হয়ে পড়ে রয়েছে সাতটি লাশ। এমন ভাবে দ্রুত গতিতে কর্মরত সাফাই কর্মীদের উপর দিয়ে চলে গিয়েছে যে থেঁতলে গিয়েছে দেহ। কাউকে কাউকে চেনা পর্যন্ত যাচ্ছে না। দলা পাকিয়ে রাস্তার উপরে পড়ে রয়েছে দেহগুলো। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের সেই ভয়াবহ চিত্র ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যম জুড়ে।
হাইওয়েতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে পিষে যাওয়া দেহঃ
7 sanitation workers died in a tragic accident on the Delhi Mumbai Expressway.
As per local reports workers were cleaning the highway fence when an overspending pickup rammed into them. pic.twitter.com/J1f87vq3OW
— Salt News (@SaltNews_) April 26, 2025
নুহ পুলিশ সুপার রাজেশ কুমার দুর্ঘটনার পর একটি সাংবাদিক বৈঠক করেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে পুলিশ দুর্ঘটনায় জড়িত গাড়িটিকে উদ্ধার করেছে। ধৃত চালককে যত দ্রুত সম্ভব গ্রেফতার করা হবে বলে আশ্বাস হয়েছেন তিনি। অভিযুক্ত চালকের বিরুদ্ধে এফআরআর দায়ের করে যাবতীয় আইনি পদক্ষেপ শুরু করেছে পুলিশ।
(The above story first appeared on LatestLY on Apr 26, 2025 04:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

