West Bengal Weather Update: বৈশাখেই বঙ্গে হানা দিতে ঘূর্ণিঝড়, ২৮ এপ্রিল থেকে ৪ মে-র মধ্যে আছড়ে পড়বে সাইক্লোন? দেখুন রিপোর্ট

West Bengal Weather Update: বৈশাখেই বঙ্গে হানা দিতে ঘূর্ণিঝড়, ২৮ এপ্রিল থেকে ৪ মে-র মধ্যে আছড়ে পড়বে সাইক্লোন? দেখুন রিপোর্ট
Cyclone, Representational Image (Photo Credit: X@ANI)

বঙ্গের আবহাওয়ায় দেখা দিচ্ছে বড় বদল। বৈশাখে হানা দিতে পারে সাইক্লোন (Cyclone) অর্থাৎ ঘূর্ণিঝড়। ২৮ এপ্রিল থেকে ৪ মে-র মধ্যে এই উপক্রান্তীয় ঘূর্ণিঝড় হানা দিতে পারে। মধ্য এবং পূর্ব ভারতের যে কোনও জায়গায় এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে। সেই সঙ্গে তার আশপাশের রাজ্যগুলিতেও হবে বৃষ্টি। মধ্য এবং পূর্ব ভারতের যে জায়গাগুলিতে ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে, তার মধ্যে রয়েছে, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ (West Bengal Weather Update), উত্তর প্রদেশ, রাজস্থান, উত্তর মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ। এই সমস্ত রাজ্যগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বলে খবর। এসবের পাশাপাশি দক্ষিণের কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, তেলেঙ্গানাতেও বৃষ্টি হবে। মধ্যপ্রদেশেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রবল বলে জানা যাচ্ছে। সেই সঙ্গে দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, উত্তরাখণ্ড এবং জম্মু কাশ্মীরে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কতা রয়েছে।

আরও পড়ুন: Meteorological Day 2025: বিশ্ব আবহাওয়া দিবস কবে? জেনে নিন বিশ্ব আবহাওয়া দিবসের ইতিহাস ও গুরুত্ব...

দেখুন কোন কোনও অঞ্চলে বৃষ্টিপাত এবং ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 26, 2025 02:33 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).