Shab-e-Miraj 2024: কোন দিন পড়েছে পবিত্র শব-ই-মেরাজ? এই দিনটি মুসলমানদের জন্য কেন গুরুত্বপূর্ণ?

Shab-e-Miraj 2024: কোন দিন পড়েছে পবিত্র শব-ই-মেরাজ? এই দিনটি মুসলমানদের জন্য কেন গুরুত্বপূর্ণ?

৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় পালন করা হবে পবিত্র শব-ই-মেরাজ (Shab-e-Miraj)। পবিত্র কোরান তেলাওয়াত, নফল নামাজ আদায়, জিকির-আসকার, দোয়া-দরুদ ও ইবাদত-বন্দেগির মাধ্যমে এদিনটি পালন করবেন মুসলমানরা। সারা বিশ্বের মুসলমানদের মধ্যে 'দ্য নাইট জার্নি' (The Night Journey) নামেও পরিচিত এই পবিত্র শব-ই-মেরাজ।

ইসলামি ক্যালেন্ডারের সপ্তম মাস হল রজব (Rajab) মাস। মুসলমানদের মতে, রজব মাসে জন্মগ্রহণ করেছিলেন চতুর্থ রাশিদুন খলিফা হজরত আলী (Hazarat Ali)। শাবান ও পবিত্র রমজান মাসের আগে আসে এই মাস। ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী এই মাসে মুসলমান সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু দিন থাকায় যারা ইসলাম ধর্মে বিশ্বাসী তাঁরা এই মাসকে মনে করেন পুণ্য অর্জনের মাস।

২০২৪ সালের ১৩ জানুয়ারী, শনিবার দিনটিকে রজব মাসের প্রথম তারিখ হিসেবে ধরা হয়েছে। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী রজব মাসের ২৭ তারিখ অর্থাৎ ইংরেজি ক্যালেন্ডারের ৭ ফেব্রুয়ারি শব-ই-মেরাজ শুরু হবে ভারত, বাংলাদেশ, পাকিস্তান সহ বিশ্বের আরও কিছু জায়গায়।

শব-ই-মেরাজকে দুই নামে ভাগ করা হয়, ইসরা ও মেরাজ। অন্যদিকে মান্যতা আছে, রজব মাসের ২২ তারিখে হজরত ইমাম জাফর সাদিকের মৃত্যু হয়েছিল। এই দিনে সকল মুসলমান নিজ নিজ বাড়িতে হজরত ইমাম জাফর সাদিকের নামে ফাতিহা পাঠ করেন। শব-ই-মেরাজের রাত একটি ঐতিহাসিক রাত, যা ইসলাম ধর্মের মানুষদের মধ্যে বিশেষ গুরুত্ব বহন করে।

(The above story first appeared on LatestLY on Feb 03, 2024 04:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).