UP Shocker: অপহরণের পর ধর্ষণ, ফের লজ্জা যোগী রাজ্যে

UP Shocker: অপহরণের পর ধর্ষণ, ফের লজ্জা যোগী রাজ্যে
ছবি সংগৃহীত

লখনউ, ৩ এপ্রিল : ফের ধর্ষণের জেরে মৃত্যুর ঘটনা যোগী রাজ্যে। এবার বছর ১৪-র এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তরপ্রদেশের হাপুরে।

জানা যাচ্ছে, গত ২২  মার্চ হাপুর জেলায় অপহরণ করা হয় বছর চোদ্দর এক কিশোরীকে। ২২ মার্চ অপহরণের পর ওই কিশোরীকে ৩১ মার্চ নয়ডার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুধু তাই নয়, অবস্থা বেগতিক দেখে হাসপাতালের বাইরে রাখা অ্যাম্বুলেন্সের মধ্যে কিশোরীকে আশঙ্কাজনক অবস্থায় রেখে চম্পট দেয় ২ ব্যক্তি।  অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যু হয় ওই কিশোরীর। হাসপাতালে থাকা সিসিটিভি ক্যামেরা থেকে গোটা ঘটনা প্রকাশ্যে আসে।

আরও পড়ুন : Somy Ali On Bollywood : বহু পরিচালকই তাঁর সঙ্গে যৌনতায় লিপ্ত হতে চান, বিস্ফোরক সলমনের প্রাক্তন সোমি

পুলিস জানিয়েছে, ওই কিশোরীর মৃতেদহ উদ্ধার করা হয়েছে। অপহরণের পর ধর্ষণ করা হয় ওই কিশোরীকে। শারীরিকভাবে নিগ্রহের পর ওই কিশোরী আর বাড়ি ফিরতে পারবে না, সেই লজ্জা থেকেই সে বিষ খেয়ে আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে পাওয়া যাচ্ছে খবর। ওই কিশোরীর মৃতদেহ উদ্ধারের সময় তাঁর পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। যেখানে অপরাধীদের নাম রয়েছে বলে খবর। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।

যদিও এই প্রথম নয়। এর আগে যোগী রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনায় সরগরম হয়ে ওঠে সংবাদমাধ্যম। বিজেপি শাসিত এই রাজ্যে মহিলাদের নিরাপত্তা কোথায়, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে প্রায় গোটা দেশ জুড়ে।

(The above story first appeared on LatestLY on Apr 03, 2021 11:52 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).