Gujarat Shocker: ৫০০ টাকা নিয়ে বিবাদ, ২ বছরের শিশুকে খুন প্রতিবেশীর
শিশুটির মা তাঁর থেকে ৫০০০ টাকা ঋণ নিয়েছিলেন। ঋণের ৪৫০০ টাকা শোধ করে দিলেও বাকি ৫০০ টাকা ফেরত দিতে সে ব্যর্থ হয়েছিলেন। সেই নিয়ে মাঝে মধ্যেই বিবাদে জড়াতেন দুই প্রতিবেশী।
ভাবনাগড়, ১২ জানুয়ারিঃ প্রতিবেশীর ২ বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যা করল এক ব্যক্তি। ঋণের ৫০০ টাকা দিতে ব্যর্থ হয়েছিলেন শিশুটির মা। সেই রাগে হিংসায় তাঁর ২ বছরের শিশুকে খুন করে অভিযুক্ত। ঋণদানকারী ওই অভিযুক্ত ব্যক্তির নামে থানায় এফআইআর দায়ের করেন শিশুটির মা। আগুনে পুড়িয়ে খুনের চেষ্টা সহবাস সঙ্গীকে প্রেমিকার
জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম চগন পরমার। বয়স ৬২ বছর। গত ২৬ ডিসেম্বর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না ২ বছরের ওই বাচ্চাটিকে। হন্যে হয়ে সর্বত্র খুঁজে শেষমেশ পুলিশের দারস্ত হয় তাঁর মা। পুলিশ তল্লাশি শুরু করেন। বহু খোঁজাখুঁজির পর একটি সিসিটিভি ফুটেজ হাতে আসে পুলিশের। যা দেখে পুলিশ জানতে পারেন, ওই বৃদ্ধ শিশুটিকে তুলে নিয়ে গিয়েছিল। এরপর অভিযুক্ত ব্যক্তিকে ধরে আনেন পুলিশ। পুলিশি জেরার মুখে সত্যি বলতে বাধ্য হন বৃদ্ধ। তিনি জানান, শিশুটির মা তাঁর থেকে ৫০০০ টাকা ঋণ নিয়েছিলেন। ঋণের ৪৫০০ টাকা শোধ করে দিলেও বাকি ৫০০ টাকা ফেরত দিতে সে ব্যর্থ হয়েছিলেন। সেই নিয়ে মাঝে মধ্যেই বিবাদে জড়াতেন দুই প্রতিবেশী। সেদিন তাঁর মেয়ে সোনালকে একা খেলা করতে দেখে তুলে নিয়ে যায় সে। মুখে প্ল্যাস্টিক জড়িয়ে ২ বছরের সোনাককে খুন করে জঙ্গলে ফেলে দিয়ে আসে মৃতদেহ। জুয়ার নেশায় খোয়ালেন ৫০ লক্ষ টাকা, বিষ খেয়ে আত্মহত্যা পৌঢ়ের
বুধবার জঙ্গল থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্যে। ইতিমধ্যেই পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বৃদ্ধকে। খুব শীঘ্রই গ্রেফতার করা হবে অভিযুক্তকে।
(The above story first appeared on LatestLY on Jan 12, 2023 02:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

