Bharat Bandh Today: ভারত বনধ, ৩ কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ২৪ নম্বর জাতীয় সড়কে বসে পড়লেন কৃষকরা

চারমাস হয়ে কেন্দ্রের নতুন তিন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন করে চলেছেন দেশের কৃষকদের একাংশ। সংক্রিয় আন্দোলনে যোগ দিয়েছেন পাঞ্জাব, হরিয়ানা-সহ উত্তরপ্রদেশের কৃষকরা। এই কৃষক আন্দোলনকে কেন্দ্র করে তীব্র আলোড়ন পড়েছে দেশজুড়ে। সাধারণতন্ত্র দিবসে লালকেল্লায় আন্দোলনরত কৃযকদের চলে আসাকে কেন্দ্র করে দেশের প্রশাসনিক নিরাপত্তা প্রশ্নের মুকে দাঁড়িয়ে পড়ে। সেই সময় এই জোটবদ্ধ কৃষক আন্দোলন দু’ভাগে বিভক্ত হওয়ার পর্যায়ে চলে এলেও হা ধরেন গাজিপুর সীমান্তের কৃষক আন্দোলনের নেতৃবৃন্দ।

Bharat Bandh Today: ভারত বনধ, ৩ কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ২৪ নম্বর জাতীয় সড়কে বসে পড়লেন  কৃষকরা
২৪ নম্বর জাতীয় সড়ক বনধে কৃষকরা (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ২৬ মার্চ: চারমাস হয়ে কেন্দ্রের নতুন তিন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন করে চলেছেন দেশের কৃষকদের একাংশ। সংক্রিয় আন্দোলনে যোগ দিয়েছেন পাঞ্জাব, হরিয়ানা-সহ উত্তরপ্রদেশের কৃষকরা। এই কৃষক আন্দোলনকে কেন্দ্র করে তীব্র আলোড়ন পড়েছে দেশজুড়ে। সাধারণতন্ত্র দিবসে লালকেল্লায় আন্দোলনরত কৃযকদের চলে আসাকে কেন্দ্র করে দেশের প্রশাসনিক নিরাপত্তা প্রশ্নের মুকে দাঁড়িয়ে পড়ে। সেই সময় এই জোটবদ্ধ কৃষক আন্দোলন দু’ভাগে বিভক্ত হওয়ার পর্যায়ে চলে এলেও হা ধরেন গাজিপুর সীমান্তের কৃষক আন্দোলনের নেতৃবৃন্দ। এই বৃহৎ আন্দোলনকে প্রতিহত করতে সরকারে ও পুলিশ প্রশাসন কিই না করেনি। তবে আন্দোলন চলেছে। দ্বিতীয় বারের জন্য আজ শুক্রবার ভারত বনধের (Bharat Bandh) ডাক দিয়েছেন কৃষক সংগঠনের নেতারা। আরও পড়ুন-Black Hole's Magnetic Fields: সর্বপ্রথম টেলিস্কোপে ধরা দিল, ব্ল্যাকহোলের চারপাশের চৌম্বক ক্ষেত্র

উল্লেখ্য, দিল্লির সীমান্তে চার মাস ধরে মাটি কামড়ে পড়ে থাকলেও সমাধান সূত্র এখনও অধরা। তাই দাবি আদায়ে সরব আন্দোলনরত কৃষকরা। আর সে জন্যই ২৬ মার্চ দ্বিতীয় বারের জন্য বারত বনদের ডাক দিয়েছে কৃষক নেতৃত্ব। সারা দেশের মানুষ তাঁদের সঙ্গে এই আন্দোলনে যোগ দিতে অনুরোধ করেছে সংযুক্ত কৃষক মোর্চা। তবে পশ্চিমবঙ্গ, অসম, কেরালা, তামিলনাড়ু ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে চলছে সাধারণ নির্বাচন। তাই এই জায়গাগুলিতে বনধের কোনও প্রভাব পড়বে না। এই রাজ্যগুলি ছাড়া বাকি রাজ্যগুলিতে কৃষকদের ডাকা ১২ ঘণ্টার বনধ শুরু হয়েছে সকাল ছটা থেকে চলবে সন্ধে ছটা পর্যন্ত। বনধের জেরে, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা আজ বন্ধ হতে চলেছে। বনধের আওতায় পড়ছে রাজ্য সড়ক, জাতীয় সড়ক। বনধ থাকবে বাজার, দোকানপাট। এমনকী রেল পরিষেবাতেও বিঘ্ন ঘটতে পারে।

ইতিমধ্যেই বনধের অংশ হিসেবে শুক্রবার সকাল সকাল দিল্লি গাজিপুর সীমান্তে অবরোধ শুরু করেছেন আন্দোলনরত কৃষকরা। ২৪ নম্বর জাতীয় সড়কে অবরোধ চলচে। এই রাস্তাই দিল্লির সঙ্গে গাজিয়াবাদকে জুড়েছে। রাস্তায় বসেই তিন কৃষি আইন প্রত্যাহারের দাবি জানাচ্ছেন কৃষকরা। পরিস্থিতি বিবেচনা করে ২৪ নম্বর জাতীয় সড়কের অবস্থা নিয়ে ইতিমধ্যেই ট্রাফিক পুলিশের তরফে টুইট করা হয়েছে। প্রয়োজনে যাতে সংশ্লিষ্ট জাতীয় সড়ক এড়িয়ে চলা যায়, তার পরামর্শ দেওয়া হয়েছে।

সারাদেশের মানুষ এই আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিতে বিভিন্ন রাজ্য থেকে বহু মানুষ দিল্লির সীমানায় আন্দোলন স্থলে গেছে। দেশের বিভিন্ন রাজ্যে কৃষক আন্দোলনের সমর্থনে পথে নেমেছে মানুষ।

(The above story first appeared on LatestLY on Mar 26, 2021 10:38 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).