Delhi Air Pollution: জোড়-বিজোড় নীতির শেষ দিনেও রাজধানীতে চড়া দূষণ, মুক্ত আকাশ পেতে প্রধানমন্ত্রীকে চিঠি পড়ুয়াদের

শুক্রবারেও রাজধানীর আবহাওয়ার কোনও উন্নতি লক্ষ্য করা গেল না। দূষণমাত্রা একই রকম বিপদসীমার উপরেই রয়েছে বেলা আড়াইটে ও রাত দশটায় লোধী রোডের দূষণমাত্রা ৫০০-তেই থমকে আছে। খোলা আকাশের নিচে এক মুহূর্তে স্বস্তিতে দাঁড়িয়ে থাকার উপায় নেই। কালো ধোঁয়ার চাদরে ঢেকেছে বায়ু মণ্ডল। একে দৃশ্যমানতা কম তায় বিষাক্ত বাতাসে শ্বাস নেওয়াটাই রাজধানীর বাসিন্দদের কাছে কষ্টকর হয়ে উঠছে প্রতিনিয়ত। এদিকে ক্রমবর্ধমান দূষণকে রুখতে গাড়ির জোড় বিজোড় নীতি চালু করেছিল কেজরিওয়াল সরকার। আজ তার শেষ দিন।

Delhi Air Pollution: জোড়-বিজোড় নীতির শেষ দিনেও রাজধানীতে চড়া দূষণ, মুক্ত আকাশ পেতে প্রধানমন্ত্রীকে চিঠি পড়ুয়াদের
দিল্লির আবহাওয়া(Photo Credit: PTI)

নতুন দিল্লি, ১৫ নভেম্বর: শুক্রবারেও রাজধানীর আবহাওয়ার কোনও উন্নতি লক্ষ্য করা গেল না। দূষণমাত্রা একই রকম বিপদসীমার উপরেই রয়েছে বেলা আড়াইটে ও রাত দশটায় লোধী রোডের দূষণমাত্রা ৫০০-তেই থমকে আছে। খোলা আকাশের নিচে এক মুহূর্তে স্বস্তিতে দাঁড়িয়ে থাকার উপায় নেই। কালো ধোঁয়ার চাদরে ঢেকেছে বায়ু মণ্ডল। একে দৃশ্যমানতা কম তায় বিষাক্ত বাতাসে শ্বাস নেওয়াটাই রাজধানীর বাসিন্দদের কাছে কষ্টকর হয়ে উঠছে প্রতিনিয়ত। এদিকে ক্রমবর্ধমান দূষণকে রুখতে গাড়ির জোড় বিজোড় নীতি চালু করেছিল কেজরিওয়াল সরকার। আজ তার শেষ দিন। এখনও পর্যন্ত এই স্কিমের সময়সীমা বাড়ানোর কোনও খবর নেই। তবে রাজধানীর দূষণমাত্রা চড়চড়িয়ে বেড়েই চলেছে।

এদিকে দূষণ থেকে বাঁচতে গতকাল ও আজ রাজধানী ও এনসিআর-এর সমস্ত স্কুলগুলি বন্ধ রয়েছে। দূষণ কাটিয়ে দিল্লিকে মুক্ত বাতাসে ফেরাতে স্কুল পড়ুয়ারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন জানিয়ে চিঠি দিয়েছে। এদিকে সথ চেষ্টাতেও প্রতিবেশী রাজ্যের খড় পোড়ানোর কাজ বন্ধ করা যায়নি। যত পাঞ্জাবে খড় পুড়ছে ততই কালো ধোঁয়ায় ঢাকছে রাজধানীর আকাশ। বিষবাষ্পে প্রাণান্তকর অবস্থা হচ্ছে বাসিন্দাদের। আরও পড়ুন-Delhi Air Pollution: চড়চড়িয়ে বাড়ছে দূষণ, বিপর্যয় এড়াতে দিল্লি উপকণ্ঠের স্কুলগুলিতে আজ কাল ছুটি

উল্লেখ্য, দূষণ জ্বর থেকে বাঁচতে এক সপ্তাহ পর রাজধানীতে গত সপ্তাহেই স্কুল কলেজ খুলেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর সমগ্র দূষণমাত্রা ছিল ৪২৫ বুধবার সকালে তাই বেড়ে হয় ৪৬৭। এখনই যা হার তাতে আজ সারা দিনে দূষণ মাত্রা বিপদসীমা উপর দিয়ে যাবে। আবহাওয়ার জরুরি অবস্থা তৈরি হতে পারে। গুরু নানকের ৫৫০-তম জন্ম জয়ন্তী উপলক্ষে দিন দুয়েকের জন্য গাড়ির জোড়-বিজোড় নীতি (Odd-Even) বন্ধ রেখেছিল দিল্লির কেজরিওয়াল সরকার। আজ থেকে তা ফের চালু হবে। এই স্কিমের কারণেই দিল্লির বাতাসের দূষণ মাত্রায় রাশ টানা গিয়েছিল, যাতে একটু হলেও স্বস্তি আনে জনমানসে। তবে রবিবার নতুন করে খড় পুড়েছে পাঞ্জাবে আর সেকারণেই ফের ধোঁয়ায় ঢেকেছে রাজধানী।

(The above story first appeared on LatestLY on Nov 15, 2019 09:00 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).