Donald Trump On Israel-Iran Ceasefire: 'দয়া করে কেউ সংঘর্ষ বিরতি লঙ্ঘন করবেন না', লোকসানের পথ গিলতে আসছে? ইজরায়েল, ইরানের যুদ্ধ থামাতে সুর নরম ট্রাম্পের, দেখুন

২৩ জুন রাতে কাতারে যে মার্কিন সেনাদের শিবির রয়েছে, সেখানে ড্রোন হামলা চালায় ইরান। যা নিয়ে গোটা বিশ্ব জুড়ে তোলপাড় শুরু হয়ে যায়। যদিও ওই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। দোহায় থাকা মার্কিন সেনাদের শিবির থেকে সরিয়ে ফেলা হয়। ফলে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

Donald Trump On Israel-Iran Ceasefire: 'দয়া করে কেউ সংঘর্ষ বিরতি লঙ্ঘন করবেন না', লোকসানের পথ গিলতে আসছে? ইজরায়েল, ইরানের যুদ্ধ থামাতে সুর নরম ট্রাম্পের, দেখুন
Donald Trump (Photo Credit: ANI/X)

দিল্লি, ২৪ জুন: ইজরায়েল (Israel-Iran Ceasefire) এবং ইরানের মাঝে সংঘর্ষ বিরতি সম্পন্ন হয়েছে। এমনই দাবি করা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) তরফে। সংঘর্ষ বিরতির কথা ইরান প্রথমে অস্বীকার করলেও, পরে সে দেশের সরকারি টিভি চ্যানেলের তরফে স্বীকার করা হয়। যদিও ইজরায়েলের তরফে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। অন্যদিকে ইজরায়েল এবং ইরানের মাঝে যখন সংঘর্ষ বিরতির খবর নিয়ে চর্চা শুরু হয়েছে, সেই সময় ফের ট্যুইট করলেন ট্রাম্প। তিনি লেখেন, ইজরায়েল এবং ইরানের মাঝে সংঘর্ষ বিরতি শুরু হয়েছে। দয়া করে কেউ এই প্রক্রিয়া লঙ্ঘন করবেন না। অর্থাৎ মধ্যপ্রাচ্যের এই দুই দেশের মাঝে সংঘর্ষ বিরতির মাঝে যাতে কেউ কোনও বাধা না দেয়, সে বিষয়ে আবেদন করা হয় মার্কিন প্রেসিডেন্টের (US President Donald Trump) তরফে।

আরও পড়ুন: Iran-Israel Ceasefire Deal: কাতারে ঘা খেয়ে শেষে কাজ করল ট্রাম্প 'এফেক্ট'? ইজরায়েলের সঙ্গে সংঘর্ষ বিরতিতে তৈরি ইরান?

দেখুন কী লিখলেন ডোনাল্ড ট্রাম্প...

তবে ইরানের ওই পদক্ষেপের চরম নিন্দা করা হয় সৌদি আরবের (Saudi Arabia) তরফে। ইরান যা করেছে, তা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। দোহায় থাকা মার্কিন সেনা শিবিরে ইরান এভাবে হামলা চালাতে পারে না বলে ঘোরতর নিন্দা করে সৌদি আরব।

সম্প্রতি ইরানের পরপর ৩টি পরমাণু কেন্দ্রে হামলা চালায় আমেরিকাষ নাতানজ়, ফোরডো এবং ইসফাহানে হামলা চালায় মার্কিন বোমারু বিমান। ওই ঘটনার পরই তার বদলা নিতে দোহার মার্কিন সেনা শিবিরগুলি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইরান।

(The above story first appeared on LatestLY on Jun 24, 2025 11:15 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).