Israel-Iran Conflict: কেউ জানে না আমি কী করব, ইরানের অনেক সমস্যা রয়েছে, মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের

বড়সড় হামলার কালো মেঘ ঘনাচ্ছে ইরানের আকাশে। আমেরিকার হিটলিস্টে ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেই সহ তাঁর ঘনিষ্ঠরা। ইজরায়েলের একের পর এক হামলায় বিধ্বস্ত হয়ে পড়েছে ইরান।

Israel-Iran Conflict: কেউ জানে না আমি কী করব, ইরানের অনেক সমস্যা রয়েছে, মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের

বড়সড় হামলার কালো মেঘ ঘনাচ্ছে ইরানের আকাশে। আমেরিকার হিটলিস্টে ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেই সহ তাঁর ঘনিষ্ঠরা। ইজরায়েলের (Israel-Iran Conflict) একের পর এক হামলায় বিধ্বস্ত হয়ে পড়েছে ইরান। এই অবস্থায় আমেরিকা আরও কড়া অবস্থান নিতে চলেছে। হোয়াইট হাউস সূত্রের খবর, সম্ভবত এই সপ্তাহের মধ্যেই ইরানে বড়সড় হামলা চালাতে পারে আমেরিকা। তবে এই হামলা ইরানকে ধ্বংস করার জন্য নয়, বরং সুপ্রিম লিডারকে খতম করাই মূল লক্ষ্য হতে চলেছে আমেরিকা। বুধবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের পক্ষ থেকে এই প্রশ্ন করা হলে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প।

ইরানের উদ্দেশ্যে কড়া বার্তা ট্রাম্প

ইরান প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমি কী করব, বা কী না করব, কেউ জানে না আমি কী করব। আমি একটাই কথা বলব, ইরান অনেক সমস্যার মধ্যে রয়েছে। তাঁরা এখন মধ্যস্থতা চাইছে। ইরান আমাদের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিল। কিন্তু মধ্যস্থতার সময় পেরিয়ে গিয়েছে। কেন এই মধ্যস্থতা ২ সপ্তাহ আগে করল না। তাহলে তো এত ধ্বংস বা এত মৃত্যু দেখতে হত না? ওঁদের মতলব খারাপ। তাই ওঁদের নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। তারপরেই সবকিছু স্বাভাবিক হবে।

দেখুন ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য

ইজরায়েল-ইরানের যুদ্ধ

প্রসঙ্গত, ইজরায়েল ও ইরানের যুদ্ধ ৬ দিন পেরিয়ে গিয়েছে। দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতিতে ইরানেই ৫০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১ হাজারের বেশি মানুষ। হতা্হতদের মধ্যে বেশিরভাগ সেনাকর্মী, আধিকারিক, পরমাণু বিজ্ঞানী সহ একাধিক ব্যক্তিত্ব রয়েছে। চাপে পড়েছেন খামেনেই। অন্যদিকে, ইজরায়েলের পক্ষ থেকে বেঞ্চামিন নেতানিয়াহু ইরানকে ধ্বংস করার কড়া হুঁশিয়ারি দিয়েছেন।

(The above story first appeared on LatestLY on Jun 18, 2025 10:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).