জিম করতে গিয়ে ছাদ ভেঙে পড়ে মৃত্যু ১০ জনের । ঘটনাটি ঘটেছে চিনের উত্তরপূর্বের একটি শহর কিকিহারের ৩৪ মিডল স্ট্রীট স্কুলে। জানা গেছে জিম করার সময় আচমকাই ছাদ ভেঙে পড়ে যার জেরে ঘটনাস্থলেই মারা যান ১০ জন। ঘটনার জেরে আহত হয়েছেন আরও ৯ জন ব্যক্তি।
স্থানীয়দের সূত্র থেকে জানা গেছে দুর্ঘটনার সময় ৪ জন সেখান থেকে পালাতে সক্ষম হয়েছেন, ১৫ জন জিম সেন্টারের মধ্যেই আটকে পড়েন বলে জানা গেছে। নির্মাণ কার্য তৈরির সময় ছাদের ওপর পারলাইট নামের এক ধরণের পদার্থ রাখা ছিল যা প্রচুর পরিমাণে জল শোষন করতে সক্ষম।
অত্যাধিক বৃষ্টিতে তা ভিজে আরও ভারি হয়ে যাওয়ার কারণে জিম সেন্টারের ছাদ ভেঙে পড়ে বলে অনুমান করা হচ্ছে। সংশ্লিষ্ট এলাকায় বেশ কিছুদিন ধরেই প্রবল বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আটকে পড়া ব্যাক্তিদের একে একে উদ্ধার কার হয়েছে।ঘটনাস্থলে শুরু হয়েছে উদ্ধারকার্য।তদন্ত শুরু করেছে পুলিশ।
Gym roof collapses in China school, 10 dead
Read @ANI Story | https://t.co/vY08m9iC0V#China #RoofCollapse #Qiqihar pic.twitter.com/1gMkeKdNSy
— ANI Digital (@ani_digital) July 24, 2023