সংবিধানের ৩৭০ ধারা বিলোপ ইস্যুতে প্রতিশোধের ডাক দিয়ে JeM-র হিট লিস্টে নরেন্দ্র মোদি-অমিত শাহ-অজিত দোভাল
পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammed) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুনের হুমকি দিল। সংবিধানের ৩৭০ ধারা বিলোপ করে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কাড়ার বদলা হিসেবে মোদির পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল-কেও হিট লিস্টে রেখেছে জইশ (JeM)।
নয়া দিল্লি, ২৫ সেপ্টেম্বর: PM Modi, Amit Shah, Ajit Doval on Jaish hit list over Article 370 decision-পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammed) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) কে খুনের হুমকি দিল। সংবিধানের ৩৭০ ধারা বিলোপ করে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কাড়ার বদলা হিসেবে মোদির পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল (Ajit Doval) -কেও হিট লিস্টে রেখেছে জইশ (JeM)।
হিট লিস্ট দেওয়া JeM-র একটি হুমকি চিঠি পাওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের নিরাপত্তা বাড়ানো হল। গোয়েন্দা সূত্রে সতর্ক করে বলা হয়েছে, মোট আট-দশ জন জইশ জঙ্গি সীমান্ত পেরিয়ে জম্মু ও কাশ্মীরে ঢুকেছে। এই জঙ্গিরা জম্মু-কাশ্মীরের বায়ুসেনাঘাঁটিতে বড় হামলা চালাতে পারে।
গোয়েন্দা সূত্রে খবর পাওয়ার পর জম্মু-কাশ্মীরে ভারতীয় বায়ুসেনার ঘাঁটিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বারাণসীতে লস্কর-ই-তৈবা এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা করেছিল। আরও পড়ুন-ভারতে নাশকতার ছক, নজর এড়াতে ভোল বদলে ফেলল পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ, নতুন নামটি জানেন?
এদিকে, জঙ্গি হানা ঘটাতে পাকিস্তানের জঙ্গিরা পাঞ্জাব সীমান্তের রুট ব্যবহার করছে। জম্মু-কাশ্মীর সীমান্ত জুড়ে কড়া সতর্কতা ভারতীয় সেনাবাহিনীর, অনেক চেষ্টা করেও অনুপ্রবেশ করতে পারছে না পাক জঙ্গিরা এবার তাই পাঞ্জাবের পথ ব্যবহার করতে চলেছে পাকিস্তানের জঙ্গিরা। পঞ্জাব রুট দিয়ে জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলা চালাতে আটটি ড্রোনের মাধ্যমে প্রায় ৮০ কেজি অস্ত্রশস্ত্র (বন্দুক-গুলি সহ) সীমান্ত পাড় করিয়েছে পাকিস্তান ভিত্তিক খালিস্তানি সন্ত্রাসবাদী গোষ্ঠী। সব কিছুই করা হচ্ছে জম্মু-কাশ্মীরকে জঙ্গি হামলা ঘটানোর জন্য। সংবিধানের ৩৭০ ধারা রদ করার পর থেকেই রাগ প্রকাশ করতে ভারতে জঙ্গি ঢোকাতে মরিয়া পাকিস্তান।
(The above story first appeared on LatestLY on Sep 25, 2019 11:34 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

