রাজ্য বিধানসভা(Photo Credit: ANI Twitter)

একাধিক বিষয় নিয়ে আলোচনা করতে আগামী ১ সেপ্টেম্বর রাজ্য বিধানসভায় বিশেষ অধিবেশন বসতে চলেছে। আগামী ১, ২ ও ৪ সেপ্টেম্বরে এই অধিবেশন বসবে বলে জানা গেছে। ৩ সেপ্টেম্বর করমপুজোর জন্য সরকারি ছুটি থাকায় সেদিন বন্ধ থাকবে বিধানসভা।

বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ও অপরাজিতা বিল ফেরত পাঠানো নিয়ে আলোচনা হতে পারে বলে পরিষদীয় দপ্তর সূত্রে জানা গেছে।এই আলোচনায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্যেই নজর থাকবে রাজনৈতিক মহলের। পাশাপাশি বিধানসভায় উপস্থিত থেকে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়াবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফলে বিশেষ অধিবেশনে শাসক এবং বিরোধী দুই শিবিরের মুখোমুখি সংঘাত তীব্র আকার নেবে বলে ধরে নিচ্ছেন অনেকেই।

৩দিনের বিশেষ অধিবেশন ডাকল রাজ্য সরকারঃ-

তৃণমূল পরিষদীয় দল সূত্রে খবর, বিজেপিশাসিত একাধিক রাজ্যে বাংলায় কথা বললেই বাংলার শ্রমিকদের ‘বাংলাদেশি’ বলে চিহ্নিত করা হচ্ছে— এই ইস্যুতেই মূলত আলোচনা হবে। ইতিমধ্যেই অভিযোগ উঠেছে, বাইরে কাজ করতে যাওয়া বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর মানসিক ও শারীরিক অত্যাচার চালানো হচ্ছে। এমনকি, বলপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার ঘটনাও ঘটছে বলে দাবি রাজ্যের শাসকদলের। এই বিষয়টিকে কেন্দ্র করে বিধানসভায় প্রস্তাব আনা হবে এবং তৃণমূল চাইছে এ নিয়ে সর্বসম্মত নিন্দা প্রস্তাব পাশ হোক।পাশাপাশি ভারতের নির্বাচন কমিশনের শুরু করা বিশেষ নিবিড় সমীক্ষা বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) নিয়েও আলোচনা হতে পারে বলে খবর।