West Bengal Assembly Election Results 2021: 'খেলা হচ্ছে তো', ট্য়ুইট উচ্ছ্বসিত মিমির
কলকাতা, ২ মে: 'খেলা হচ্ছে তো' বলে ট্যুইট করলেন মিমি চক্রবর্তী। ভোট গণনার পর তৃণমূল কংগ্রেস (TMC) ক্রমশ জয়ের পথে এগোতোই উচ্ছ্বসিত হয়ে ট্যুইট করেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)।
Khela hocche toh
— Mimssi (@mimichakraborty) May 2, 2021
শুধু তাই নয়, বাংলা আজ যেভাবে ভোট দিচ্ছে, ভারত আগামীকাল সেভাবে ভোট দেবে বলে একটি ট্যুইটকে রিট্যুইট করেন তৃণমূল কংগ্রসের সাংসদ অভিনেত্রী। সবকিছু মিলিয়ে তৃণমূল কংগ্রেস ২০০-র বেশি আসন পার করার পরপরই দলের নেতা, সাংসদ, মন্ত্রীরা উচ্ছ্বসিত হয়ে একের পর এক ট্যুইট করে শুরু করেন।
আরও পড়ুন: West Bengal Assembly Election Results 2021: 'বামেরা ধুয়ে সাফ বাংলা থেকে', বললেন ফিরহাদ
Once again, I'm humbled by the love that people of entire Port Constituency & all of Bengal have showered upon me
It only shows that if you serve people with dedication, you will receive their love & support in manifolds
I only have my leader @MamataOfficial to give all credit to
— FIRHAD HAKIM (@FirhadHakim) May 2, 2021
এদিক জয়ের পথ প্রশস্ত হতেই ট্যুইট করেন কলকাতা বন্দর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ফিরহাদ হাকিম(Firhad Hakim)। তিনি বলেন, জয়ের সম্পূর্ণ কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। পাশাপাশি গোটা বাংলার মানুষ যেভাবে তাঁদের পাশে দাঁড়িয়েছেন, তাঁদের সমর্থন করেছেন, তার জন্য কৃতজ্ঞ বলেও ট্যুইট করেন ফিরহাদ।
(The above story first appeared on LatestLY on May 02, 2021 03:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

