Weather Update: আগামী কয়েক ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গে
স্বস্তির খবর শোনাল আবহাওয়া অফিস। গোটা রাজ্যেই আপাতত সক্রিয় থাকবে বর্ষা। আগামী কয়েক ঘণ্টার মধ্যে বৃষ্টি (rainfall) হতে পারে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে। আগামী ২-৩ ঘণ্টার মধ্যে নদিয়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হুগলি ও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে । সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গেও। আগামী ২৪ ঘণ্টায় অতি ভারী বৃষ্টি চলবে দার্জিলিং সহ ৫ জেলায়।
কলকাতা, ৪ জুলাই: স্বস্তির খবর শোনাল আবহাওয়া অফিস। গোটা রাজ্যেই আপাতত সক্রিয় থাকবে বর্ষা। আগামী কয়েক ঘণ্টার মধ্যে বৃষ্টি (rainfall) হতে পারে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে। আগামী ২-৩ ঘণ্টার মধ্যে নদিয়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হুগলি ও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে । সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গেও। আগামী ২৪ ঘণ্টায় অতি ভারী বৃষ্টি চলবে দার্জিলিং সহ ৫ জেলায়।
বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা গঙ্গানগর, আগ্রা, এলাহাবাদ, অম্বিকাপুর ও কেওনঝাড় হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ঘূর্ণাবর্ত রয়েছে গুজরাট ও পূর্ব উত্তরপ্রদেশ এবং রাজস্থানে। উত্তর-দক্ষিণ নিম্নচাপ অক্ষরেখা উত্তরপ্রদেশ থেকে বিদর্ভ পর্যন্ত বিস্তৃত। বঙ্গোপসাগর ও আরব সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমী ও দক্ষিণ পশ্চিমী হাওয়ায় ভর করে। এর প্রভাবে দক্ষিণের রাজ্য এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে একটানা বৃষ্টি হবে। ভারী বৃষ্টি মধ্য ও পূর্ব ভারতের কিছু রাজ্যে। আরও পড়ুন: Coronavirus In West Bengal: গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হলেন ৬৬৯ জন
কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬২ থেকে ৯০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে সামান্য । ৪.৬ মিলিমিটার।
(The above story first appeared on LatestLY on Jul 04, 2020 01:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

