WB Weather (Photo Credit: X@airnews_kolkata)

স্থানীয় ভাবে বজ্র গর্ভ মেঘের কারণে আজ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া নদীয়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বিক্ষিপ্ত ভাবে দমকা হাওয়া এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আজ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে।নিম্নচাপ অঞ্চলের প্রত্যক্ষ প্রভাবও নেই দক্ষিণবঙ্গে। তবে, বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী দুই দিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ওড়িশা উপকুলের ওপর তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চলটি ক্রমশ পশ্চিম উত্তর-পশ্চিমে অগ্রসর হবে এবং আগামী ২৪ ঘন্টায় তা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এর কোন প্রত্যক্ষ প্রভাব এরাজ্যে পড়বে না বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। আগামীকাল পর্যন্ত মৎস্যজীবীদের ওড়িশা উপকূলের দিকে যেতে নিষেধ করা হয়েছে।

বৃষ্টি থামতেই ফের অনুভূত গুমোট গরম অনুভব করা গেছে আজ সকালে, রোদের তেজও বেশ অনুভূত হচ্ছে। ফলে সামান্য অস্বস্তিও বাড়ছে।  বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য বেশি।