কলকাতা, ৩১ জুলাই: গত ২১ জুলাই, তৃণমূলের শহীদ দিবসের মঞ্চে দলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ১০০ দিনের টাকা আটকে রাখার প্রতিবাদে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন। অভিষেকের সেই কর্মসূচিতে কিছুটা কাটছাঁট করে অনুমতি দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্য়ায়।
১০০ দিনের টাকা আটকে রাখায় রাজ্য বিজেপি নেতাদের ভূমিকা রয়েছে, তাই তাদের বাড়ি ঘেরাও করে টাকা আদায়ের জন্য দিল্লিতে চাপ দেওয়া হবে এই ছিল অভিষেকের দাবি। কিন্তু কলকাতা হাইকোর্ট অভিষেকের ডাকা বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচি স্থগিতের নির্দেশ দিল। আরও পড়ুন-রাজ্যে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, বিধানসভায় বিক্ষোভ প্রদর্শন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর
দেখুন টুইট
'This Is Going Beyond Limits': Calcutta High Court Restrains TMC's Planned “Gherao” Of BJP Leaders’ Residence | @Srinjoy77 #WestBengal #AbhishekBanerjee @AITCofficial @abhishekaitc @BJP4Bengal https://t.co/AYU7vscrTo
— Live Law (@LiveLawIndia) July 31, 2023
অভিষেকের ডাকা বিজেপি নেতাদের বাড়ি ঘেরা কর্মসূচির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের-এর বেঞ্চ জানাল, " কেউ বা কারা যদি হাইকোর্ট ঘেরাও করে রাখার ডাক দেয়, তাহলে কি সরকার বা পুলিশ কোনও ব্যবস্থা নেবে না। কেউ ।দি কোথাও বোমা রাখা হবে বলে, তাহলে কি পুলিশ বা সরকার কোনও পদক্ষেপ নেবে না।"