Gangasagar Mela 2026: গঙ্গাসাগর মেলা ২০২৬–এর প্রস্তুতি তুঙ্গে, নজিরবিহীন ভিড়ের অনুমান

Gangasagar Mela 2026: গঙ্গাসাগর মেলা ২০২৬–এর প্রস্তুতি তুঙ্গে, নজিরবিহীন ভিড়ের অনুমান
Gangasagar Mela (Photo Credit: X)

আসন্ন গঙ্গাসাগর মেলা ২০২৬–কে সামনে রেখে প্রস্তুতি এখন জোরকদমে চলছে। আগামী ৮ জানুয়ারি শুরু হতে যাওয়া এই মেলায় গত বছরের রেকর্ড ছাপিয়ে ভিড় হতে পারে বলে অনুমান প্রশাসনের। কুম্ভ মেলা না থাকায় অতিরিক্ত চাপের জন্য বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে।

সুন্দরবন উন্নয়ন মন্ত্রী ও সাগর বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা নিজে মেলা গ্রাউন্ড থেকে মুড়িগঙ্গা নদীর বিভিন্ন প্রস্তুতির কাজ পরিদর্শন করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হিসেবে উল্লেখ করেছেন মুড়িগঙ্গা ও বেনুবন প্রায় ৩০ কোটি টাকার ড্রেজিং। এতে জলপথে ভেসেল চলাচল আরও দ্রুত ও নিরাপদ হবে বলে আশা।

প্রশাসন সূত্রে জানা যায়, ভিড় নিয়ন্ত্রণ, নিরাপত্তা, স্বাস্থ্য পরিষেবা, জল-বিদ্যুৎ সরবরাহসহ সব দিকেই নবান্নে উচ্চ পর্যায়ের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। মেলা প্রাঙ্গণে অস্থায়ী হাসপাতাল, অ্যাম্বুলেন্স, অতিরিক্ত বাস–ভেসেল পরিষেবা এবং যাত্রী নিবাসের ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

(The above story first appeared on LatestLY on Nov 19, 2025 04:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).