অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ফের চিঠি পাঠাল সিবিআই (CBI)। মঙ্গলবার তৃণমূল কংগ্রেস সাংসদকে ফের নতুন করে চিঠি পাঠানো হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। যা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। সুপ্রিম কোর্টের নয়া নির্দেশ না আসা পর্যন্ত নোটিশ স্থগিত রাখা হচ্ছে বলে জানানো হয় সিবিআইয়ের নয়া চিঠিতে। নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেস নেতা কুন্তল ঘোষের দাবিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআইয়ের তরফে নোটিশ পাঠানো হয় বলে জানা যায়।