পশ্চিমবঙ্গ

Mamata Banerjee Shocked Over Central's Decision On Missionaries of Charity: কেন্দ্রের সিদ্ধান্তে দেশজুড়ে বন্ধ মাদার টেরেসার সংস্থার ব্যাংক অ্যাকাউন্ট, হতবাক মমতা বন্দ্যোপাধ্যায়

Shammi Huda

মাদার টেরেসার মিশনারিজ অফ চ্যারিটির যাবতীয় ব্যাংক অ্য়াকাউন্ট বন্ধ করে দিয়েছে কেন্দ্র। বড়দিনে এই খবর শুনে বেজায় মর্মাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

West Bengal: আসানসোল, চন্দননগর, বিধাননগর, শিলিগুড়ি পুরসভায় ভোট ২২ জানুয়ারি

Jayeeta Basu

Winter In West Bengal: বড়দিনের পরেই চড়ল পারদ, কাল থেকে বৃষ্টির পূর্বাভাস

Shammi Huda

সোমবার সকালে আবহাওয়া দপ্তর জানাল, সর্বনিম্ন তাপমাত্রা আজ আরও এক ডিগ্রে বেড়েছে। রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা হল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস।

Tourists Stuck Near Changu Lake: ভারী তুষারপাতের কারণে সিকিমের ছাঙ্গু লেকের কাছে আটকে কয়েকশো পর্যটক, উদ্ধারে সেনা

Sanjoy Patra

ভারী তুষারপাতের কারণে সিকিমের (Sikkim) ছাঙ্গু লেকের (Changu Lake) কাছে আটকে পড়েছেন কয়েকশো পর্যটক (Tourists)। তাঁদের মধ্যে বেশিরভাগই কলকাতা-সহ এ রাজ্যের বাসিন্দা। আটকে পড়া পর্যটকদের উদ্ধারে অভিযানে নামে সেনাবাহিনী (Indian Army)। শনিবার প্রবল তুষারপাতের কারণে জওহরলাল নেহরু রোড বন্ধ থাকায় শত শত পর্যটক ছাঙ্গু লেকের কাছে আটকে পড়েন। সেনাবাহিনী তাদের উদ্ধার করে ক্যাম্পে আশ্রয় নিয়ে আসে। রবিবার সকালে আবহাওয়ার অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় পর্যটকদের ছোট ছোট দলে ভাগ করে গ্যাংটক রওনা করানো হয়। পায়ে হেঁটে গ্যাংটক ফিরছেন পর্যটকরা।

Advertisement

West Bengal Weather Update: আরও বাড়ল তাপমাত্রা, চলতি বছরে ফের জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা কম

Sanjoy Patra

পশ্চিমী ঝঞ্ঝার কারণে আরও বাড়ল কলকাতা-সহ দক্ষিণ বঙ্গের তাপমাত্রা (Temperature)। কনকনে ঠান্ডার (Winter) আমেজ উধাও। আলিপুর আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। চলতি বছরে ফের জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা একবারেই কম। সকালের দিকে কুয়াশার দাপট থাকলেও আকাশ প্রধানত পরিষ্কার থাকবে।

Omicron Cases In West Bengal: কলকাতা মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার ওমিক্রনে আক্রান্ত, ভর্তি বেলেঘাটায়

Sanjoy Patra

কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের (Kolkata Medical College And Hospital) এক জুনিয়র ডাক্তার ওমিক্রনে (Omicron) আক্রান্ত হলেন। তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই চিকিৎসকের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর। জানা গিয়ছে, আক্রান্ত জুনিয়র ডাক্তার মেডিকেল কলেজের হস্টেলেই থাকেন। কয়েক দিন আগে তাঁর জ্বর আসে। তখন কোভিড পরীক্ষা করানো হয়। রিপোর্ট পজিটিভ আসে। তার পরই ওই চিকিৎসকের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়। তাতে জানা যায় চিকিৎসক ওমিক্রন প্রজাতিতে আক্রান্ত।

Christmas 2021: খ্রিস্টমাসে সেন্ট পলস গির্জায় মমতা বন্দ্য়োপাধ্যায়

Jayeeta Basu

Jagdeep Dhankhar: জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করলেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস

Jayeeta Basu

Advertisement

Omicron Cases In Kolkata: কলকাতায় আয়ারল্যান্ড ফেরত যুবক ওমিক্রনে আক্রান্ত, ভর্তি বেসরকারি হাসপাতালে

Sanjoy Patra

কলকাতায় (Kolkata) আরও একজন ওমিক্রন (Omicron) আক্রান্তের খোঁজ পাওয়া গেল। আয়ারল্যান্ড থেকে ফেরা ওই যুবক আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর কোনও উপসর্গ নেই বলে জানা গিয়েছে। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, যুবকের সংস্পর্শে আসা লোকজনকে চিহ্নিত করে টেস্ট করা হবে।

Christmas 2021: নয়া চমক কলকাতায়, ৫৪ ফুটের খ্রিস্টমাস ট্রি-র রোশনাইয়ে ঝলমলে পার্কস্ট্রিট

Jayeeta Basu

পার্কস্ট্রিটে এবার তৈরি হয়েছে ৫৪ ফুটের খ্রিস্টমাস ট্রি। যা দেখতে ভিড় জমাতে শুরু করেছেন বহু মানুষ। পার্কস্ট্রিটে এপিজে হাউজের লনে তৈরি করা হয়েছে এই ৫৪ ফুটের খ্রিস্টমাস ট্রি।

Lavoo Mamledar Quits TMC: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের দল সাম্প্রদায়িক, গোয়াকে ভাগ করছে', তৃণমূল ত্যাগ করে দাবি প্রাক্তন বিধায়কের

Jayeeta Basu

লাভু মামলেদার আরও বলেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল যেভাবে জয় পায়, তা দেখে অনুপ্রাণিত হয়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু তৃণমূল কংগ্রেস ক্রমশ সাম্প্রদায়িক দলে পরিণত হচ্ছে বলে অভিযোগ করেন মামলেদার।

Binay Tamang Joins TMC: তৃণমূলে যোগ দিলেন বিনয় তামাং

Sanjoy Patra

তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন জিটিএ চেয়ারম্যান বিনয় তামাং (Binay Tamang)। তাঁর সঙ্গে রাজ্যের শাসকদলে যোগ দিয়েছেন প্রাক্তন বিধায়ক রহিত শর্মাও। বৃহস্পতিবার সকালে কলকাতা এসে পৌঁছন বিনয়। এরপর তৃণমূলের ক্যামাক স্ট্রিটের অফিসে আসেন। সেখানে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু এবং মলয় ঘটক তাঁর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন।

Advertisement

Winter In West Bengal: ভিলেন পশ্চিমী ঝঞ্ঝা, বড়দিন বর্ষবরণের আগে উধাও শীত

Shammi Huda

বড়দিনের আগে উধাও শীত (Winter)। নতুন বছরেও পারদ থাকবে চড়া। জানিয়ে দিল আলিপুরের হাওয়া অফিস। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস।

Mamata Banerjee: ৬ মাস অন্তর রিপোর্ট কার্ড, কাজ না করলে ব্যবস্থা, কাউন্সিলরদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

Jayeeta Basu

কলকাতা পুরসভা নির্বাচনের ফল ঘোষণার পর ফের ফিরহাদ হাকিমেই ভরসা রাখলেন মুখ্যমন্ত্রী। এবার ডেপুটি মেয়র হলেন অতীন ঘোষ এবং কলকাতা পুরসভার চেয়ারপার্সন নির্বাচিত হলেন মালা রায়।

Firhad Hakim: কলকাতা পুরসভার নতুন মেয়র ফিরহাদ হাকিম, ঘোষণা মমতা বন্দ্য়োপাধ্যায়ের

Jayeeta Basu

কলকাতা পুরসভার নতুন মেয়র হলেন ফিরহাদ হাকিম। ডেপুটি মেয়র হিসেবে নির্বাচিত হলেন অতীন ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই নতুন মেয়রের নাম ঘোষণা করেন।

Mamata Banerjee: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে খোয়া গেল মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীদের জোড়া পিস্তল

Sanjoy Patra

অসম থেকে ফেরার পথে অস্ত্র (Weapons) খোয়া গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নিরাপত্তারক্ষীদের (Security Guards)। এই খবরে শোরগোল পড়ে গিয়েছে প্রশাসনিক মহলে। সূত্রের খবর, জোড়া পিস্তল খোয়া গিয়েছে। যদিও, এখনও পর্যন্ত সরকারি ভাবে এই বিষয়ে কিছুই জানানো হয়নি।

Advertisement

Jawahar Navodaya Vidyalaya Students Covid Positive: কল্যাণীর জওহর নবোদয় বিদ্যালয়ের ২৯ জন পড়ুয়া কোভিডে আক্রান্ত

Sanjoy Patra

কল্যাণীর জওহর নবোদয় বিদ্যালয়ের ২৯ জন পড়ুয়া কোভিডে আক্রান্ত। জানা গিয়েছে, ক্লাস নাইন ও টেনে পড়ে আক্রান্তরা। স্কুলের অধ্যক্ষ মৌসুমী নাগ জানিয়েছেন, সর্দি-কাশির উপসর্গ থাকায় আক্রান্তদের হোম কোয়ারিন্টিনের পরামর্শ দেওয়া হয়েছে। তাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তাদের অভিভাবকদের জানানো হয়েছে।

WBJEE 2022 Exam: জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার আবেদন করা যাবে কাল থেকেই, জানুন গুরুত্বপূর্ণ তথ্য

Sanjoy Patra

আগামী বছরের পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (West Bengal Joint Entrance Examination 2022) সূচি প্রকাশ করল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড (WBJEEB)। আগামী বছর পরীক্ষা হবে ২৩ এপ্রিল। গতকাল বিজ্ঞপ্তি জারি করে বোর্ড জানিয়েছে, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার অনলাইন আবেদন প্রক্রিয়া আগামীকাল ২৪ ডিসেম্বর থেকে শুরু হবে। প্রার্থীরা ১০ জানুয়ারি পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইট-wbjeeb.nic.in-এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

West Bengal Weather Update: পশ্চিমী ঝঞ্ঝার জেরে আরও বাড়ল তাপমাত্রা, পারদ আরও চড়বে

Sanjoy Patra

পশ্চিমী ঝঞ্ঝার জেরে আরও বাড়ল তাপমাত্রা (Temperature)। বেশির ভাগ জেলাতে তাপমাত্রা বেড়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস, বড়দিন থেকে পারদ আরও চড়বে। মাসের শেষ সপ্তাহে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই বাড়তে পারে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। কলকাতার আকাশ পরিষ্কারই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Omicron Cases In West Bengal: রাজ্যে হদিশ মিলল আরও ২ জন ওমিক্রন আক্রান্তের

Sanjoy Patra

রাজ্যে (West Bengal) হদিশ মিলল আরও ২ জন ওমিক্রন (Omicron) আক্রান্তের। স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন, ২ জনের মধ্যে একজন এসেছিলেন লন্ডন থেকে, অন্যজন নাইজেরিয়া থেকে। লন্ডন ফেরত তরুণ আলিপুরের বাসিন্দা। আর যিনি নাইজেরিয়া থেকে এসেছিলেন তিনি বালিগঞ্জের বাসিন্দা। ২ জনেই ভর্তি রয়েছেন কলকাতার দুটি বেসরকারি হাসপাতালে। এই নিয়ে রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন।

Advertisement
Advertisement