পশ্চিমবঙ্গ
Kolkata: কলকাতা বিমানবন্দরে ২ যাত্রীর থেকে ১.৫ কেজি সোনা বাজেয়াপ্ত
Sanjoy Patraওই দুই যাত্রী দুবাই থেকে কলকাতায় নামে। জিন্স প্যান্টের মধ্যে তারা সোনার গুঁড়ো লুকিয়ে রেখেছিল।
West Bengal Weather Update: আজও রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহান্তে ঘুরে দাঁড়াবে শীত
Sanjoy Patraপশ্চিমী ঝঞ্ঝার কারণে আজও রাজ্যজুড়ে (West Bengal) বিক্ষিপ্ত বৃষ্টির (Rain Prediction) পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (IMD)। হাওয়া অফিস জানিয়েছে, রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকলেও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমেছে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২১.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। দু'দিন ধরে মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা কমেছে। আগামী কয়েক দিন রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশিই থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস সপ্তাহান্তে কিছুটা হলেও ঘুরে দাঁড়াবে শীত। আকাশ পরিষ্কার হলেই রাজ্যজুড়ে ফের নামবে তাপমাত্রার পারদ।
COVID19 In West Bengal: গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২,১৫৫ জন, রাজ্যে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ
Jayeeta Basuগত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হন ২২,১৫৫ জন। যার জেরে এই মুহূর্তে রাজ্যে অ্যাক্টিভ কেস ১,১৬, ২৫১। মৃত্যু হয়েছে ২ জনের।
West Bengal Weather Update: পড়ন্ত পৌষে চড়ছে পারদ, দিনভর বৃষ্টির পূর্বাভাস
Shammi Hudaপৌষের আমেজ আবার বঙ্গবাসীর কপালে নেই। তাই তো বিদায় বেলায় পশ্চিমী ঝঞ্ঝার দাপটে উধাও শীত। বুধবারের সকাল দেখে কে বলবে এটা পৌষ চলছে।
COVID 19 In West Bengal: রাজ্যে ফের বাড়ল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা, সংক্রমিত ২১,০৯৮ জন
Jayeeta Basuপশ্চিমবঙ্গের পাশাপাশি দিল্লিতেও বাড়ল সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে আক্রান্ত ২১,২৫৯ জন। মৃত্যু হয়েছে ২৩ জনের।
Shirshendu Mukhopadhyay: বইমেলার উদ্বোধন থেকে ফিরেই করোনায় আক্রান্ত শীর্ষেন্দু মুখোপাধ্যায়
Partha Chandraকরোনায় আক্রান্ত হলেন বিখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় (Shirshendu Mukhopadhyay)। কোভিড পরীক্ষায় (Covid-19) শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের রিপোর্ট পজেটিভ এসেছে বলে খবর।
Gangasagar Mela: কী কী নিয়ম মানলে তবেই গঙ্গাসাগর মেলায় প্রবেশ করতে পারবেন, জানাল কলকাতা হাইকোর্ট
Jayeeta Basuকরোনা সংক্রমণ লাফিয়ে বাড়ছে, এই অবস্থায় গঙ্গাসাগর মেলা বন্ধ করা হোক বলে সম্প্রতি মামলা দায়ের করেন অভিনন্দন মণ্ডল নামে এক ব্যক্তি। যা নিয়ে বিস্তর জলঘোলা শুরু হয়ে যায়।
West Bengal Weather Update: শিয়রে পশ্চিমী ঝঞ্ঝা, আজ থেকেই বৃষ্টি শুরু
Shammi Hudaপশ্চিমী ঝঞ্ঝা (Winter) যত উত্তর পশ্চিম ভারতে জেঁকে বসছে। পূর্বভারতে পৌষে বৃষ্টির সম্ভাবনা ততই দৃঢ় হচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কাশ্মীর-সহ গোটা উত্তর ভারতে শুরু হয়েছে তুষারপাত। উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে না পড়তেই বাংলা , ঝাড়খণ্ড, ওড়িশায় অসময়ে বৃষ্টির সম্ভাবনা প্রবল।
Sukanta Majumdar Health Update: করোনা আক্রান্ত সুকান্ত মজুমদারের স্বাস্থ্যের খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী, গেল ফুল ফল মিষ্টি
Shammi Hudaশনিবার রাত থেকে বিভিন্ন উপসর্গ দেখা দেওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে কোভিড ওয়ার্ডে চিকিৎসা চলছে তাঁর। সোমবার সকালে বিজেপির রাজ্য সভাপতিকে ফোন করে শারীরিক পরিস্থিতির খোঁজ খবর নেন মুখ্যমন্ত্রী।
Winter In West Bengal: ভিলেন পশ্চিমী ঝঞ্ঝা, কাল থেকে ভিজবে রাজ্য
Shammi Hudaফের পশ্চিমী ঝঞ্ঝার আগমন, আর বঙ্গদেশ থেকে উধাও শীত(Winter)। নতুন বছরে শুধুই দুঃসংবাদ, করোনার নয়া প্রজাতি ওমিক্রনের ছোঁয়ায় ঘরে ঘরে অসুস্থতা। এবার উধাও শীত। ঝাড়খণ্ডে পশ্চিমী ঝঞ্ঝা জেঁকে বসতেই গায়েব হয়েছে ঠান্ডা।
West Bengal: রাজ্যে দৈনিক করোনা আক্রান্ত ২৪ হাজার ছাড়াল, শুধু কলকাতাতেই নতুন করে ৮৭১২ জনের কোভিড
Partha Chandraরাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা আরও বাড়ল। পশ্চিমবঙ্গে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়ে গেল। শুধু কলকাতাতেই দৈনিক আক্রান্ত ৮৭১২ জন। কলকাতায় পজেটিভিটি হার ৪১.৯৩ শতাংশ।
BJP: এবার বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন শঙ্কুদেব পন্ডা, দলবদল নাকি সাময়িক অভিমান!
Partha Chandraবঙ্গ বিজেপিতে বিদ্রোহ অব্যাহত। রাজ্যে বিজেপিতে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার বিদ্রোহে এবার সামিল শঙ্কুদেব পন্ডা। মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের পছন্দের সাংবাদিক-রাজনীতিবিদ শঙ্কুদেব ২০১৯ সালের ফেব্রুয়ারিতে মুকুল রায়ের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছিলেন শঙ্কুদেব।
WhatsApp Number For Police Complaint: থানায় যেতে হবে না, এবার হোয়াটসঅ্যাপেও অভিযোগ জানানো যাবে কলকাতা পুলিশে
Sanjoy Patraকরোনা সংক্রমণের বাড়বাড়ন্তের কারণে বিশেষ উদ্যোগ নিল কলকাতা পুলিশ (Kolkata Police)। সংক্রমণের আবহে এবার আর কোনও কিছুর অভিযোগ (Police Complaint) জানাতে থানায় (Police Station) যেতে হবে না। হোয়াটসঅ্যাপের (WhatsApp) মাধ্যমেই জানানো যাবে অভিযোগ। সব থানার জন্যই কলকাতা পুলিশ হোয়াটসঅ্যাপ নম্বর (WhatsApp Number) চালু করেছে, যাতে নাগরিকরা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অভিযোগ নথিভুক্ত করতে পারেন।
WB Covid Restriction: বিধিনিষেধে খানিকটা ছাড় দিল রাজ্য, রাত ১০টা পর্যন্ত খুলে রাখা যাবে সেলুন-বিউটি পার্লার
Sanjoy Patraসেলুন (Salons), বিউটি পার্লার (Beauty Parlours) খোলার ক্ষেত্রে বিধিনিষেধ (Covid Restriction) খানিকটা শিথিল করল রাজ্য সরকার। সমস্ত কোভিডবিধি মেনে সেলুন, বিউটি পার্লার রাত ১০টা পর্যন্ত খুলে রাখা যাবে। তবে ভিড় করা যাবে না। ৫০ শতাংশ গ্রাহক ঢুকতে পারবে। এছাড়াও গ্রাহক ও কর্মীদের সম্পূর্ণরূপে টিকা নেওয়া থাকতে হবে।
West Bengal Weather Update: খলনায়ক পশ্চিমী ঝঞ্ঝার কারণে চড়ছে তাপমাত্রার পারদ, মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে বৃষ্টির ভ্রুকুটি
Sanjoy Patraআজও চড়ল তাপমাত্রার (Temperature) পারদ। শুক্রবারের তুলনায় তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল। শনিবার কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। কলকাতা-সহ জেলাগুলিতে আজ সকালের দিকে কুয়াশার দাপট দেখা যায়। আলিপুর আবহাওয়া অফিস (IMD) জানিয়েছে, বেলা বাড়লেই কুয়াশা কেটে আকাশ সারাদিন পরিষ্কার হয়ে যাবে। আজ বৃষ্টির (Rain) কোনও সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন বাংলায় শীত উধাও হয়ে যাবে। কারণ সেই পশ্চিমী ঝঞ্ঝা।
COVID 19 In West Bengal: রাজ্যে লাফিয়ে বাড়ল করোনা সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮,২১৩ জন
Jayeeta Basuআগামী ১০ দিনের মধ্যে এই মরশুমে করোনা সংক্রমণ সর্বাধিক হতে পারে। যার ফল ভুগতে পারে দিল্লি এবং মুম্বই। এমনই দাবি করলেন আইআইটি কানপুরের এক অধ্যাপক। তিনি বলেন, আগামী ১০ দিনের মধ্যে দিল্লি এবং মুম্বইতে দৈনিক সংক্রমণ হু হু করে বাড়তে পারে।
WB Municipal Corporation Elections: করোনা আবহে ৪ পুরসভার ভোট নিয়ে নির্বাচন কমিশনই হলফনামা দিতে বলল কলকাতা হাইকোর্ট
Sanjoy Patraমঙ্গলবারের মধ্যে কমিশনকে এ ব্যাপারে হলফনামা জমা দিতে বলেছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি কেসাং ডোমা ভুটিয়ার ডিভিশন বেঞ্চ।
Mamata Banerjee: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে করোনার আরও টিকা চেয়ে রাজ্যপালের বিরুদ্ধে তোপ মুখ্যমন্ত্রীর
Jayeeta Basuপ্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে রাজ্যপাল জগদীপ ধনখড়ে বিরুদ্ধে নালিশ জানান মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্রের নির্দেশ মতো ৯৯ শংতাংশ কাজ করে রাজ্য। মত পার্থক্য থাকলেও, কেন্দ্রের নির্দেশ মেনেই রাজ্য সরকারের তরফে কাজ করা হয়।
GangaSagar Mela: কোভিডবিধি মেনে গঙ্গাসাগর মেলা, অনুমতি দিল কলকাতা হাইকোর্ট
Jayeeta Basuগঙ্গাসাগর মেলায় কোভিডবিধি মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হবে কড়াভাবে। গঙ্গাসাগর মেলায় কোভিড বিধি মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে ৩ সদস্যের কমিটি গঠনের নির্দেশও দেওয়া হয়েছে।