পশ্চিমবঙ্গ
BJP: ২৭ ফেব্রুয়ারি পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে হাইকোর্টের দ্বারস্থ বিজেপি
Partha Chandraবিধাননগর, চন্দননগর সহ রাজ্যে চার পুরনিগমে ভরাডুবির পর এবার আসন্ন পুরভোট নিয়ে আদালতের দ্বারস্থ বিজেপি। আগামী ২৭ ফেব্রুয়ারি হতে চলা রাজ্যের বিভিন্ন পৌরসভার ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে গেলেন বিজেপি নেতারা।
Mamata Banerjee: চার পুরনিগমে তৃণমূলের বড় জয়ের পর এল মমতার অভিনন্দন বার্তা
Partha Chandraবিধাননগর, শিলিগুড়ি সহ রাজ্যের চার পুরনিগমে তৃণমূলের বড় জয়ের পর অভিনন্দন বার্তা এল দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে।
Bidhannagar Municipal Corporation Elections 2022 Results: বিধাননগরে ৯৫ শতাংশ আসনে জয় তৃণমূলের, একটি ওয়ার্ডের ফল চমক
Partha Chandraবিধাননগরে এবার পুরোটাই জোড়া ফুলের দখলে যাওয়ার পথে। ৪১টি ওয়ার্ডের মধ্যে ৩৯টি-তে এগিয়ে তৃণমূল। ১২ নম্বর ওয়ার্ডে জিতেছেন নির্দল প্রার্থী মমতা মণ্ডল। ২৯ নম্বর ওয়ার্ডে জিতলেন প্রাক্তন মেয়র তথা তৃণমূল প্রার্থী কৃষ্ণা চক্রবর্তী।
West Bengal Municipal Elections 2022: অশোক ভট্টাচার্যের হার, গৌতম দেবকে মেয়র ঘোষণা দিদির
Partha Chandraশিলিগুড়ি পুরনিগমের ভোটে পরাজিত প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।
West Bengal Municipal Elections 2022 Results Live Update: চার পুরনিগমের ভোটে তৃণমূলের জয়জয়কার, এই জয় মানুষের জয় বললেন মমতা, শিলিগুড়িতে অশোক ভট্টাচার্যের হার-মেয়র হচ্ছেন গৌতম দেব
Partha Chandraশুরু হয়ে গিয়েছে রাজ্যের চার পুরনিগমের ভোট গণনা। আজ, সোমবার সকাল ৮টা থেকে বিধাননগর, চন্দননগর, আসানসোল ও শিলিগুড়ি পুরনিগমের ভোট গণনার শুরু থেকেই অনেকটা এগিয়ে তৃণমূল।
West Bengal Weather Update: আরও নামল রাজ্যে তাপমাত্রার পারদ, রাজ্যজুড়ে ফের শীতের আমেজ
Sanjoy Patraআরও নামল রাজ্যে তাপমাত্রার (Temperature) পারদ। ২ দিনে ৪ ডিগ্রি পারদ নামাতে রাজ্যজুড়ে ফের শীতের আমেজ। আজ কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিকের নীচেই থাকবে। যার ফলে আরও কয়েকদিন শীতের আমেজ উপভোগ করতে পারবে রাজ্যবাসী।
TMC National Working Committee: মমতা ছাড়া সবার পদ অবলুপ্ত, ২০ সদস্যের জাতীয় কর্মসমিতি ঘোষণা তৃণমূলের
Sanjoy Patraতৃণমূলের ২০ সদস্যের জাতীয় কর্মসমিতি ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই কমিটিতে মমতা ছাড়াও রয়েছেন অমিত মিত্র, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী, বুলুচিক বারিক, সুদীপ বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কাকলি ঘোষ দস্তিদার, চন্দ্রিমা ভট্টাচার্য, সুখেন্দুশেখর রায়, জ্যোতিপ্রিয় মল্লিক, অসীমা পাত্র, মলয় ঘটক, রাজীব ত্রিপাঠী, অনুব্রত মণ্ডল এবং গৌতম দেব-সহ অন্য়রা। এখন মোট ১৬ জনের নাম ঘোষণা করা হয়েছে। বাকি চারজনের নাাম পরে ঘোষণা করা হবে।
West Bengal Municipal Election 2022 Live Updates: আসানসোলের ১২ নম্বর ওয়ার্ডে সিপিএম প্রার্থীকে ভয় দেখাত গুলি
Sanjoy Patraআজ বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি, চন্দননগর পুরসভায় ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটপর্ব নির্বিঘ্নে করতে এই চার পুরসভায় আটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা। বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি, চন্দননগর পুরসভায় ভোটের নিরাপত্তায় রয়েছে ৯ হাজার পুলিশ। ভোটগ্রহণ কেন্দ্রে একটি বুথ থাকলে এক জন এএসআই, দু’জন সশস্ত্র, এক জন লাঠিধারী পুলিশ রয়েছে। চন্দননগর পুরসভায় মোট ওয়ার্ডের সংখ্যা ৩৩ টি। গতবার পুরভোটে তৃণমূলের দখলে ছিল এই পুরসভা। আসানসোল পুরসভায় মোট ওয়ার্ডের সংখ্যা ১০৬। শিলিগুড়ি পুরসভায় মোট আসন সংখ্যা ৪৭। বিধাননগর পুরসভার মোট ৪১টি আসনে ভোট নেওয়া হচ্ছে।
Kolkata: রাজ্য বিধানসভার অধিবেশন স্থগিত করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়, আদালতে যেতে পারে নবান্ন
Sanjoy Patraরাজ্য বিধানসভার অধিবেশন (West Bengal Legislative Assembly) স্থগিত করলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (West Bengal Governor Jagdeep Dhankhar)। আজ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর। টুইট করে এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন তিনি। জগদীপ ধনকড় লেখেন, সংবিধানের ১৭৪ নম্বর ধারা অনুযায়ী দেওয়া ক্ষমতা বলে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
Suvendu Adhikari: 'বিজেপিতে দমবন্ধ হয়ে যাচ্ছে শুভেন্দুর', তৃণমূলে 'ফেরা' নিয়ে কী বললেন বিরোধী দলেনেতা
Jayeeta Basuবিজেপিতে দম বন্ধ হয়ে আসছে শুভেন্দু অধিকারীর। সেই কারণে তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে ফের যোগ দিতে চান। বৃহস্পতিবার এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে এমনই দাবি করেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। কুণালের ওই মন্তব্যের পর থেকেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়ে যায়।
Winter In West Bengal:মেঘ কাটতেই উত্তুরে হাওয়ার শিরশিরানি, ফিরল শীত
Shammi Hudaশীত যেন শেষবেলায় ভেলকি দেখাচ্ছে। রিমঝিম বৃষ্টির পর শুক্রবার কাল থেকে ঝকঝকে রোদ্দুর সঙ্গে উত্তুরে হাওয়ার শিরশিরানি। ফিরছে শীত।বেলা যত গড়াবে আকাশ তৎপর পরিষ্কার হবে।
NIA Court Sentences Bangladeshi Terrorist: আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বাংলাদেশি জঙ্গির ৭ বছরের কারাদণ্ড
Sanjoy Patraভারতে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের ষড়যন্ত্রের জন্য আনসারুল্লাহ বাংলা টিমের (Ansarullah Bangla Team) এক বাংলাদেশি জঙ্গির সাত বছরের সশ্রম কারাদণ্ড। গতকাল সামাদ মিঞা ওরফে তানভীর (Samad Mia alias Tanvir) নামে ওই জঙ্গিকে এই সাজা শুনিয়েছে কলকাতার (Kolkata) বিশেষ এনআইএ আদালত (Special NIA Court)। আদালত তানভীরকে ১৬ হাজার টাকা জরিমানাও করেছে। ভারতীয় দণ্ডবিধি, বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন এবং বিদেশি আইনের বিভিন্ন ধারায় দোষী সাব্যস্ত হয়েছে তানভীর।
Shraddha Shanti Of Lata Mangeshkar: 'মা' লতা মঙ্গেশকরের শ্রাদ্ধ করছেন 'ছেলে' অমল
Sanjoy Patraসংগীত শিল্পী লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) মৃত্যুতে শোকগ্রস্ত গোটা দেশ। শিল্পীর প্রয়াণে বহু মানুষ শোক প্রকাশ করেছেন। সেই শোকের আঁচ এসে পড়েছে হাওড়ার (Howrah) জগৎবল্লভপুরের (Jagatballavpur) বিলুই পরিবারেও। লতা মঙ্গেশকরের এমন ভক্তের খোঁজ কি আগে পাওয়া গিয়েছিল? মনে হয় পাওয়া যায়নি। লতা মঙ্গেশকরের অন্ধ ভক্ত তিনি। তাই সেই ভক্ত যেভাবে লতাকে শ্রদ্ধা জানালেন, তা মনে রাখার মতো। ছোটবেলা থেকে লতার গানে মুগ্ধ এই ব্যক্তি লতাকে মায়ের মতোই শ্রদ্ধা করতেন। আর তাই লতা মঙ্গেশকরের শ্রাদ্ধ (Shraddha) করে ‘মাতৃঋণ’ শোধ করবেন তিনি। তিনি মানে হাওড়ার জগৎবল্লভপুরের অমল বিলুই (Amal Bilui)।
West Bengal: নিয়ন্ত্রণে করোনা সংক্রমণ, রাজ্যে প্রাথমিক স্কুল খোলার ভাবনা মুখ্যমন্ত্রীর
Jayeeta Basuবৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, প্রাথমিক স্কুল খোলার জন্য কর্তৃপক্ষের সঙ্গে কথা চলছে। সবদিক ভেবেচিন্তে তবেই প্রাথমিক স্কুল খোলা হতে পারে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
CBI Summons Anubrata Mondal: গোরু পাচারকাণ্ডে এবার অনুব্রত মণ্ডলকে তলব করল সিবিআই
Sanjoy Patraঅভিনেতা দেবের পর এবার গোরু পাচারকাণ্ডে (Cattle Smuggling Case) বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) তলব করল সিবিআই (CBI)। ১৪ ফেব্রুয়ারি তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে। এর আগে ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রত মণ্ডলকে তলব করেছিল সিবিআই। তাঁকে ইতিমধ্যেই গ্রেফতারি বা অন্য কড়া পদক্ষেপ থেকে রক্ষাকবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট। যদিও অনুব্রতকে তদন্তের স্বার্থে সিবিআই-র কাছে হাজিরা দিতে হবে।