পশ্চিমবঙ্গ
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির সঙ্গে ধেয়ে আসছে কালবৈশাখী, তীব্র গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ
Shammi Hudaচৈত্রের চাঁদিফাটা রোদ্দুরে বঙ্গবাসীর নাভিশ্বাস উঠলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা দেখছে না আলিপুরের হাওয়া অফিস (Weather Update)। নববর্ষ প্রায় দোরগোড়ায় উপস্থিত। এদিকে চাতক পাখির মতো আকাশে তাকিয়ে গোটা শহর এক ফোটা বৃষ্টির দেখা নেই।
Kunal On SSC Scam: শিক্ষক নিয়োগ অনিয়ম ব্রাত্য বসুর আমলে হয়নি, পার্থদা বিস্তারিত বলতে পারবেন: কুণাল ঘোষ
Sanjoy Patraসম্প্রতি শিক্ষাক্ষেত্রে কয়েকটি নিয়োগ অনিয়মের অভিযোগ কলকাতা হাইকোর্ট (Calcutta Highcourt) সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিয়েছে। স্কুল সার্ভিস কমিশনের (WBSSC) নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মে সিবিআই তদন্তের জন্য রাজ্য সরকার বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। তখন আদলতের নির্দেশ নিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) পাশে দাঁড়ালেন। যদিও তিনি দায় ঠেলে দিলেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ঘাড়ে। কুণালের দাবি, এই সব অভিযোগ উঠেছে পার্থ শিক্ষামন্ত্রী থাকার সময়ে। তাই এই বিষয়ে যাবতীয় জবাব দিতে পারবেন পার্থই। কুণালের বক্তব্য রাজ্যের রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি করেছে।
West Bengal Weather Update: উত্তর ভিজলেও আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টি হচ্ছে না দক্ষিণবঙ্গে, জানাল হাওয়া অফিস
Shammi Hudaহার সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা (Heat Wave )বাড়লেও দক্ষিণবঙ্গের তাপমাত্রার তেমন কোনও হেরফের হবে না। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টিরও কোনও সম্ভাবনা নেই।
CBI Probe Into Vadu Sheikh Murder: ভাদু শেখ খুনের তদন্তভারও সিবিআইয়ের হাতে দিল কলকাতা হাইকোর্ট
Sanjoy Patraভাদু শেখ খুনের (Vadu Sheikh Murder Case) তদন্তভারও সিবিআইয়ের (CBI) হাতে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আজ এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। আগেই বগটুই গ্রামে পুড়িয়ে মারার ঘটনার তদন্তভার গিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থার হাতে।
Horse In Diamond Harbour Local: ভিড় ঠাসা ডায়মন্ড হারবার লোকালে সফর করছে ঘোড়া! ভাইরাল ছবি
Sanjoy Patraলোকাল ট্রেনে ঘোড়া (Horse)! অবাক হচ্ছেন? তবে এটাই সত্যি। বৃহস্পতিবার এমন দৃশ্যেরই সাক্ষী হলেন পূর্ব রেলের ডায়মন্ড হারবার শাখার যাত্রীরা। ভিড় ঠাসা শিয়ালদা-ডায়মন্ড হারবার লোকালে (Sealdah-Diamond Harbour Local) একটি ঘোড়ার সঙ্গেই সফর করেছেন নিত্যযাত্রীরা। আর সেই ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল (Viral) হয়ে গিয়েছে। যা নিয়ে রীতিমতো তোলপাড় চলছে। হাসি মশকরাতে মেতে উঠেছেন নেটিজেনরা। প্রকৃত ঘটনা জানতে তদন্ত শুরু করেছে রেল।
Rampurhat Violence Case: খেল শুরু সিবিআইয়ের, রামপুরহাট হত্যাকাণ্ডে মুম্বই থেকে গ্রেফতার ৪
Sanjoy Patraরামপুরহাট হত্যাকাণ্ডে (Rampurhat Violence Case) সিবিআইয়ের (CBI) হাতে প্রথম গ্রেফতার। মুম্বই থেকে ৪ জনকে গ্রেফতার করল তদন্তকারী সংস্থা। সুত্রের খবর, ধৃতদের মধ্যে দুজনের নাম জানা গিয়েছে। তাদের নাম বাপ্পা শেখ, সাবু শেখ। মোবাইল ফোনের সূত্র ধরেই তাঁদের গ্রেফতার করা হয় বলে সিবিআই সূত্রে খবর। ধৃতদের ট্রানজিট রিমান্ডে বাংলায় আনবে সিবিআই।
SSC Scam: নবম-দশম শিক্ষক নিয়োগ মামলায় ফের সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের
Sanjoy Patraনবম-দশম শিক্ষক নিয়োগ মামলায় ফের সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নির্দেশ দিয়েছেন। নতুন এফআইআর দায়ের করে তদন্ত করবে সিবিআই, নির্দেশ বিচারপতির। বিচারপতির আরও নির্দেশ, সিবিআই চাইলে যে কোনও সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে পারবে। শান্তিপ্রসাদ সিনহা ও জড়িত অন্যান্য সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
Rampurhat Murder Case: রামপুরহাটের বগটুই গ্রামে হত্যাকাণ্ড নিয়ে হাইকোর্টে রিপোর্ট জমা সিবিআইয়ের
Sanjoy Patraরামপুরহাটের বগটুই গ্রামে হত্যাকাণ্ডের (Rampurhat Murder Case) তদন্ত নিয়ে কলকাতা হাইকোর্টে প্রাথমিক রিপোর্ট জমা দিল সিবিআই (CBI)। রিপোর্টে তদন্ত সংস্থা জানিয়েছে যে ঘটনার বেশ কয়েকদিন পর তারা তদন্তভার হাতে নিয়েছে। তথ্যপ্রমাণ বেশিরভাগই নষ্ট হয়ে গিয়েছে। অন্যদিকে, ভাদু শেখ খুনে (Vadu Sheikh Murder Case) সিবিআই (CBI) তদন্তের দাবিতে যে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। সেই মামলায় আজ রায়দান স্থগিত রেখেছে আদালত।
West Bengal Weather Update: চৈত্রের দাবদাহে বৃষ্টি উধাও, আসছে কালবৈশাখী
Shammi Hudaমার্চের ভয়াবহ গরম এপ্রিলের শুরুতেও বহাল রইল। ১০ দিনের মধ্যে নববর্ষ আসতে চলেছে। অথচ এই চাঁদি ফাটা গরমের (Weather Update) পরেও বিকেলে কোনও কালবৈশাখীর দেখা মিলছে না।
Tapan Kandu Murder Case: তপন কান্দু খুনে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রাজ্য
Sanjoy Patraতপন কান্দু (Tapan Kandu Murder Case) খুনে সিঙ্গল বেঞ্চের সিবিআই (CBI) তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার। আজ প্রধান বিচারপতির কাছে দ্রুত শুনানির আবেদন জানাতে পারে রাজ্য। যদিও রাজ্য সরকারের এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন তপনের স্ত্রী। রাজ্য সরকারের সমালোচনা করেছে কংগ্রেসও।
Amit Shah Bengal Visit: ২ দিনের সফরে বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Sanjoy Patra২ দিনের সফরে বাংলায় (West Bengal) আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ১৬ এপ্রিল এবং ১৭ এপ্রিল তিনি বাংলায় থাকবেন বলে বুধবার এক বিজেপি নেতা জানিয়েছেন। গত বছর বিধানসভা নির্বাচন পর্ব মেটার পর এই প্রথম বাংলা সফরে আসছে অমিত শাহ। বিজেপির একটি সূত্র আইএএনএস-কে জানিয়েছে যে ১৬ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী উত্তরবঙ্গ সফর করবেন এবং পরের দিন কলকাতায় বেশ কয়েকটি সরকারি ও দলীয় কর্মসূচিতে যোগ দেবেন।
Baisakhi Banerjee Divorce: শোভনকে সঙ্গে নিয়েই মনোজিৎ মণ্ডলের সঙ্গে বিবাহ বিচ্ছেদ বৈশাখী-র, নতুন জীবন শুরু নিয়ে জল্পনা
Partha Chandraবৈশাখী বন্দ্যোপাধ্যায়-মনোজিৎ মণ্ডলের বিবাহ বিচ্ছেদে সরকারী সিলমোহর পড়ল। আলিপুর জাজেস কোর্টে বৈশাখী-মনোজিৎয়ের সম্মতিক্রমে বিবাহবিচ্ছেদের রায় শোনালেন বিচারক।
West Bengal: মনমোহন সিংকে নিয়ে ভুলের দড়ি টানাটানিতে কুণাল বনাম পার্থ, তৃণমূলের অন্দরে 'কোন্দল'
Shammi Hudaপ্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের (Former PM Manmohan Singh) ভুয়ো প্রয়াণের খবরে শোক প্রকাশ করে টুইট করেছিলেন তৃণমূলের মহাসচিব তথা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)।
Sukanta Majumdar On Anubrata Mondal: 'অনুব্রতর উপরে ক্যামেরা তাক করে রাখুন' সাংবাদিকদের বললেন সুকান্ত মজুমদার
Shammi Hudaঅনুব্রতর উপরে ক্যামেরা তাক করে রাখুন। তিনি সিবিআই দপ্তরে জিজ্ঞাসাবাদের জন্য পৌঁছান, না কি জিজ্ঞাসাবাদ এড়াতে SSKM হাসপাতালে চিকিৎসার জন্য যান।
Anubrata Mandal: গরু পাচারকাণ্ডে সিবিআইয়ের দফতরে নয়, 'অসুস্থ' অনুব্রত পৌঁছে গেলেন এসএসকেএমে
Jayeeta Basuএসএসকেএম হাসপাতালে ভর্তির পর তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতির চিকিৎসা শুরু হয়েছে বলে খবর। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে।