মঙ্গলবার, সেপ্টেম্বর 29, 2026 ব্রেকিং নিউজ:
Delhi Pollution Plan 2026: দিল্লিতে দূষণ দমনে নজিরবিহীন কড়াকড়ি! ১ নভেম্বর থেকে ৫০% ওয়ার্ক ফ্রম হোম, দ্বিগুণ পার্কিং ফি | অপ্রাপ্তবয়স্কদের সোশাল মিডিয়ায় ব্যবহারে কড়া নজরদারি! 'চুক্তি বাতিল' আইনি অস্ত্র তুলে ধরে কেন্দ্রকে ব্যবস্থা নিতে নির্দেশ সুপ্রিম কোর্টের | মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ি চালিয়ে দুর্ঘটনা, গ্রেফতার জনপ্রিয় ইউটিউবার কোক |

CAA to be Implemented Post Covid-19 Vaccination Drive: টিকাকরণ হলেই শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে

Videos Sarmita Bhattacharjee | Feb 12, 2021 01:45 PM IST
A+
A-

টিকাকরণ (COVID-19 vaccination) শেষ হলেই নাগরিকত্ব সংশোধনী আইনের (CAA) আওতায় শরণার্থীদের (Refugees) নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু হবে। উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে দলীয় জনসভায় ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি আরও বলেন, তৃণমূল, বাম, কংগ্রেস সংখ্যালঘুদের ভয় দেখাচ্ছে। বলছে নাগরিকত্ব চলে যাবে। সিএএ লাগু করবে বিজেপি, কারও নাগরিকত্ব যাবে না। সিএএ হলে মুসলিমদের নাগরিকত্ব যাবে না। ঠাকুরনগরের সভা থেকে বেশ কয়েকটি কাজের কথা ঘোষণা করেন অমিত শাহ। বিজেপি সরকার ক্ষমতায় আসলে এই কাজগুলি করবে বলে তিনি জানিয়ে দেন। বলেন, "বিজেপির সরকার গঠিত হওয়ার সঙ্গে সঙ্গে 'মুখ্যমন্ত্রী শরণার্থী কল্যাণ যোজনা' গঠন করা হবে। শরণার্থীদের জন্য শিক্ষা, স্বাস্থ্য সহ নানা ক্ষেত্রে কাজ করা হবে সেই যোজনায়। ঠাকুরনগর স্টেশনের নাম বদলে শ্রীধাম ঠাকুরনগর করা হবে।"

RELATED VIDEOS

SocialLY


Close
Latestly whatsapp channel