Amit Shah: ভারতের চালে জ্বলছে পাকিস্তান, দেশের নিরাপত্তা নিয়ে জরুরি বৈঠকে অমিত শাহ
যুদ্ধকালীন পরিস্থিতিতে কীভাবে নিরাপত্তা ব্যবস্থায় নজর দিতে হবে তা নিয়ে আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রক।
নয়াদিল্লিঃ জল, স্থল, আকাশ পাকিস্তানকে (Pakistan) অলআউট অ্যাকশন ভারতের (India)। চারিদিক থেকে পাকিস্তানকে চেপে ধরেছে ভারত। ভারতীয় শক্তির কাছে মাথা তুলে দাঁড়াতেই পারছে না পাক কৌশল। এই অবস্থায় উত্তরভারত জুড়ে ছড়িয়েছে উত্তেজনা। অন্ধকারে ডুবেছে উত্তরভারতের একাধিক শহর। এর এই অবস্থায় নিরাপত্তাজনিত কারণে বন্ধ রাখা হয়েছে উত্তরভারতের একাধিক বিমাণবন্দর। এই অবস্থায় সীমান্তবর্তী বিমানবন্দরগুলির নিরাপত্তায় থাকা অফিসার ও সীমান্তের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারত-পাক উত্তেজনার সময় এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে কীভাবে নিরাপত্তা ব্যবস্থায় নজর দিতে হবে তা নিয়ে আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রক।
যুদ্ধকালীন পরিস্থিতিতে জরুরী বৈঠকে শাহ
প্রসঙ্গত, পহেলগাঁও জঙ্গি হামলা নতুন করে উস্কে দিয়েছে ভারত-পাক দ্বন্দ। এই নৃশংস জঙ্গি হানার প্রতিবাদে যখন ফুঁসছিল গোটা দেশ তখন পাকিস্তানের মাটিতে সফল অভিযান চালিয়েছে ভারতীয় বায়ুসেনা। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ৯ টি জঙ্গি ঘাঁটি। খতম করা হয়েছে ১০০ জঙ্গিকে। আর এরপরই জম্মু কাশ্মীর সীমান্তে গোলাবর্ষণ শুরু করে পাকিস্তান। নির্বিচারে গুলি চালানো হয়। এই হামলায় মৃত্যু হয় সাধারণ মানুষের। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জম্মু, রাজস্থানের বিভিন্ন জায়গায় হামলার চালানোর চেষ্টা করে পাকিস্তান। আর সেই হামলাকে সর্ব দিক থী প্রতিহত করতে সক্ষম মোদীর ভারত।
নিরাপত্তা নিয়ে জরুরি বৈঠকে অমিত শাহ
Home Minister Amit Shah reviews border, airport security with top officials amid heightened vigilance
Read @ANI Story | https://t.co/1XkTmhUqWH#AmitShah #Airport #IndiaPakistanTensions pic.twitter.com/M4fDBEJASy
— ANI Digital (@ani_digital) May 8, 2025
(The above story first appeared on LatestLY on May 09, 2025 12:47 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

