মঙ্গলবার, সেপ্টেম্বর 29, 2026 ব্রেকিং নিউজ:
Monalisa Hot Video: বেবো নাচে আগুন জ্বালালেন গ্ল্যামার কুইন মোনালিসা, ঝুমা বৌদির ভাইরাল ভিডিও | Delhi Pollution Plan 2026: দিল্লিতে দূষণ দমনে নজিরবিহীন কড়াকড়ি! ১ নভেম্বর থেকে ৫০% ওয়ার্ক ফ্রম হোম, দ্বিগুণ পার্কিং ফি | অপ্রাপ্তবয়স্কদের সোশাল মিডিয়ায় ব্যবহারে কড়া নজরদারি! 'চুক্তি বাতিল' আইনি অস্ত্র তুলে ধরে কেন্দ্রকে ব্যবস্থা নিতে নির্দেশ সুপ্রিম কোর্টের |

Abhishek Banerjee on CBI Raid: অভিষেক ব্যানার্জির স্ত্রী এবং শ্যালিকাকে কয়লাপাচারকাণ্ডে সিবিআই নোটিস

Videos Sarmita Bhattacharjee | Feb 22, 2021 12:38 PM IST
A+
A-

কয়লাপাচারকাণ্ডের তদন্তে সাংসদ অভিষেক ব্যানার্জির (Abhishek Banerjee) বাড়ি যায় সিবিআই (CBI)। স্ত্রী ঋতুজা ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদ করার জন্য নোটিস দেয়। স্ত্রীকে সিবিআইয়ের নোটিস প্রসঙ্গে টুইট করেন অভিষেক ব্যানার্জি। তিনি বলেন, 'আজ দুপুর ২ টোয় আমার স্ত্রীর নামে নোটিস দেয় সিবিআই। দেশের আইনের প্রতি পূর্ণ আস্থা আছে। যদি কেউ মনে করে আমাদের ভয় দেখাবে, তাহলে ভুল করছে। আমরা কখনও মাথা নত করি না।’ অভিষেক ব্যানার্জির কালীঘাটের বাড়ি 'শান্তিনিকেতন'-এ সিবিআইয়ের ৫ আধিকারিক সেখানে পৌঁছয়। রুজিরার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সন্দেহজনক আর্থিক লেনদেনের জন্য তাঁকে নোটিস দেওয়া হয় সিবিআই শান্তিনিকেতনে পৌঁছতেই বাড়িতে কেউ নেই বলে জানানো হয়। সংবাদমাধ্যম সূত্রে খবর, তাঁকে ১৬০ ধারায় নোটিস জারি করা হয়। বাড়িতেই জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করা হবে। তাঁর বিরুদ্ধে আর্থিক লেনদেনের তথ্যপ্রমাণ রয়েছে বলে খবর সিবিআই সূত্রে। কয়লাকাণ্ডে সাক্ষী হিসেবে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান বলে দাবি সিবিআইয় আধিকারিকদের। রুজিরা বাড়ি না থাকায় কোন সময় তাঁকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে বলে জিজ্ঞাসা করা হয়। মিনিট দশেক পর সেখান থেকে চলে যায় সিবিআই।

RELATED VIDEOS


Close
Latestly whatsapp channel