মঙ্গলবার, অক্টোবর 06, 2026 ব্রেকিং নিউজ:
ফেসবুক পোস্ট ঘিরে ধর্ম অবমাননার অভিযোগে সৌদি আরবে শ্রীলঙ্কান যুবকের মৃত্যুদণ্ড, প্রাণভিক্ষার আকুল আবেদন পরিবারের | জকোভিচের বিরুদ্ধে মেজাজ হারিয়ে গ্যালারির দর্শকের চোখে বল মেরে ডিসকোয়ালিফায়াড মেদভেদেভ | Darya Shipilova: প্লেগ গবেষণাগারে কর্মরত মৃত তরুণী দ্যারিয়া শিপিলোভা-র আসল পরিচয়, কোয়ারেন্টাইনে শতাধিক |

A R Rahman's Mother Passes Away: সঙ্গীত জগতে শোকের ছায়া, প্রয়াত এ আর রহমানে মা

বিনোদনের খবর Sarmita Bhattacharjee | Dec 28, 2020 06:13 PM IST
A+
A-

২০২০ সালটা সত্যিই যেন 'বিষ' বছর, নতুন বছরের আনন্দে বিষাদের সুর সঙ্গীত জগতে। ২৮ ডিসেম্বর, সোমবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমানের মা করিমা বেগম। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন এ আর রহমানের মা, সব লড়াই শেষে চেন্নাইয়ে নিজের বাসভবনে মৃত্যুর কোলে ঢলে পড়েন করিমা। মা করিমা বেগমকে স্মরণ করে ক্যাপশন-হীন ছবি পোস্ট করেন এ আর রহমান বিভিন্ন তারকা-অনুরাগী, সকলেই তাঁর পোস্টে শোক প্রকাশ করেছেন। তামিল পরিচালক মোহন রাজা লিখেছেন, ‘স্যর, আমরা গভীর ভাবে শোকাহত। তাঁর আত্মার শান্তি কামনা করি।’ এ আর রহমানের সব চেয়ে কাছের মানুষ ছিলেন তাঁর মা। করিমা বেগমই প্রথম তাঁকে গান নিয়ে এগিয়ে যাওয়ার উৎসাহ দিয়েছিলেন।

RELATED VIDEOS

SocialLY


Close
Latestly whatsapp channel