AR Rahman and Mohini Dey: প্রেমিক নয় বাবা! এ আর রহমনের সঙ্গে সম্পর্কের গুঞ্জনের মাঝে অবশেষে মুখ খুললেন মোহিনী

পরকীয়ার গুঞ্জনে জেরবার হয়ে শেষমেশ মুখ খুলতে বাধ্য হন মোহিনী। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো বার্তার মাধ্যমে বঙ্গতনয়া জানান, 'আমার জীবনে পিতৃস্থানীয় বহু মানুষ রয়েছেন। আমি ধন্য যে সেই সমস্ত মানুষকে আমার বেড়ে ওঠার সময়ে পাশে পেয়েছি। এ আর রহমান তাঁদের মধ্যেই একজন'।

AR Rahman and Mohini Dey: প্রেমিক নয় বাবা! এ আর রহমনের সঙ্গে সম্পর্কের গুঞ্জনের মাঝে অবশেষে মুখ খুললেন মোহিনী
Mohini Dey, AR Rahman (Photo Credits: X)

সদ্য বিবাহবিচ্ছেদের ঘোষণা করেছেন বলিউডের খ্যাতনামা সুরকার এ আর রহমান (AR Rahman)। ২৯ বছরের বৈবাহিক সম্পর্কে ইতি টেনে স্ত্রী সায়রা বানুর (Saira Banu) থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সঙ্গীতশিল্পী। বিচ্ছেদের ঘোষণা করতেই রহমনের সঙ্গে তাঁর ব্যান্ডের প্রাক্তন বেস গিটারিস্ট মোহিনী দে-র (Mohini Dey) সম্পর্কের গুঞ্জন ছড়াতে শুরু করে। কারণ ওই একই দিনেই বঙ্গতনয়া গিটারিস্টও নিজের বিবাহবিচ্ছেদের ঘোষণা করেছিলেন। একদিকে রহমন এবং সায়রার দাম্পত্যে ছেদ। অন্যদিকে মার্ক হার্টসুচের সঙ্গে দাম্পত্যে ইতি মোহিনীর। এরপরেই দুইয়ে দুইয়ে চার করে নেন নেটবাসী। রব উঠতে থাকে বঙ্গতনয়া গিটারিস্টের কারণেই নাকি প্রায় তিন দশকের দাম্পত্যে ইতি টেনেছেন রহমান (AR Rahman)।

পরকীয়ার গুঞ্জনে জেরবার হয়ে শেষমেশ মুখ খুলতে বাধ্য হন মোহিনী (Mohini Dey)। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো বার্তার মাধ্যমে বঙ্গতনয়া জানান, 'আমার জীবনে পিতৃস্থানীয় বহু মানুষ রয়েছেন। আমি ধন্য যে সেই সমস্ত মানুষকে আমার বেড়ে ওঠার সময়ে পাশে পেয়েছি। এ আর রহমান তাঁদের মধ্যেই একজন'। মোহিনী আরও বলেন, 'আমি তাঁকে খুবই শ্রদ্ধা করি। তিনি আমার বাবার মতই। আমার বাবার থেকে কয়েক বছরের ছোট হবেন তিনি। তাঁর মেয়ে আমারই বয়সী'।

ভিডিয়ো বার্তায় কী বললেন মোহিনী, দেখুন... 

ভিডিয়ো বার্তায় মোহিনী (Mohini Dey) জানিয়েছেন, এ আর রহমনের ব্যান্ডের সঙ্গে দীর্ঘ সাড়ে আট বছর বেস গিটারিস্ট হিসাবে যুক্ত ছিলেন তিনি। পাঁচ বছর আগে তিনি আমেরিকায় চলে যান। সেখানে গিয়ে বহু মার্কিন পপ তারকাদের সঙ্গে কাজ করেছেন। নিজের একটি ব্যান্ডও তৈরি করেছেন। সব শেষ মোহিনী বলেন, বিচ্ছেদের প্রক্রিয়া ভীষণই বেদনাদায়ক। তাই এই সময়ে তাঁদের গোপনীয়তা ভঙ্গ না করার অনুরোধ জানান তিনি।

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).