বুধবার, সেপ্টেম্বর 09, 2026 ব্রেকিং নিউজ:
Bageshwar Baba Controversy: বাংলায় এসে বাঙালিকে অপমান! 'ভণ্ড' মন্তব্যে বাগেশ্বরের বিরুদ্ধে ভবানীপুর থানায় অভিযোগ কংগ্রেসের | Surabhi Reddy Viral Video: ইউটিউবার সুরভি রেড্ডির বিতর্কিত ভিডিওটি কি আসল না ভুয়ো? মুখ খুললেন প্রাক্তন সঙ্গী তেজু | ৮ম বেতন কমিশন: জানুয়ারি থেকে ৬৬-৬৭ শতাংশ পর্যন্ত বাড়তে পারে সরকারি কর্মচারীদের ডিএ |

12 Kids Given Hand Sanitiser Drops Instead of Polio Vaccine: পালস পোলিওর বদলে স্যানিটাইজার শিশুদের

ভারত Sarmita Bhattacharjee | Feb 02, 2021 06:14 PM IST
A+
A-

পালস পোলিওর টিকার (Oral Polio Vaccine) ড্রপ খাওয়াতে গিয়ে ১২ জন শিশুকে হ্যান্ড স্যানিটাইজার খাওয়ানো হল। বিতর্কিত ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ইয়াভাতামল জেলার কাপসিকোপরি গ্রামের ভানবোরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। এই ঘটনায় অভিযোগের তির ওই স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক, আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের দিকে উঠেছে। জানা গিয়েছে, এই তিনজনের উপস্থিতিতেই ১২জন শিশুকে পালস পোলিও খাওয়ানোর বদলে স্যানিটাইজার খাইয়ে দেওয়া হয়। এর কিছুক্ষণ পরে শিশুদের মধ্যে একজনের বমি শুরু হয়। এরপর বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়লে ১২ জন শিশুকেই স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এখন চিকিৎসাধীন শিশুদের শারীরিক অবস্থা স্থিতিশীল। এই ঘটনা ওই তিনজন স্বাস্থ্যকর্মীকে সাসপেন্ড করা হয়েছে।

RELATED VIDEOS

SocialLY


Close
Latestly whatsapp channel