PM Modi Inaugurated National Games: আতশবাজির অপূর্ব রোশনাইয়ের পরে রথে চড়ে মাঠ পরিদর্শন প্রধানমন্ত্রী মোদির, দেখুন গোয়ায় জাতীয় গেমস উদ্বোধনের ভিডিয়ো

আতশবাজির অপূ্র্ব রোশনাইয়ের মধ্যে দিয়ে শুরু হয়ে গেল ভারতের ৩৭তম জাতীয় গেমস। মারগাওয়ের ফতোরদার পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে জাতীয় গেমসের মশাল তুলে দেন ভারতীয় পুরুষ হকি দলের ক্যাপ্টেন হরমনপ্রীত সিং ও গোয়ার উইন্ডসার্ফার কাত্যা ইদা কোয়েলহো।

PM Modi Inaugurated National Games: আতশবাজির অপূর্ব রোশনাইয়ের পরে রথে চড়ে মাঠ পরিদর্শন প্রধানমন্ত্রী মোদির, দেখুন গোয়ায় জাতীয় গেমস উদ্বোধনের ভিডিয়ো
Photo Credits: ANI & @Nat_Games_Goa

মারগাও: আতশবাজির অপূ্র্ব রোশনাইয়ের মধ্যে দিয়ে শুরু হয়ে গেল ভারতের (India) ৩৭তম জাতীয় গেমস (37th National Games)। (Goa) মারগাওয়ের (Margao) ফতোরদার (Fatorda) পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে (Pandit Jawaharlal Nehru Stadium) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) হাতে জাতীয় গেমসের মশাল তুলে দেন ভারতীয় পুরুষ হকি দলের ক্যাপ্টেন হরমনপ্রীত সিং ও গোয়ার উইন্ডসার্ফার কাত্যা ইদা কোয়েলহো। তারপরই আনুষ্ঠানিকভাবে ৩৭তম জাতীয় গেমসের সূচনা (National Games Opening ceremony) করেন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর, ভারতীয় অলিম্পিক সংস্থার প্রধান পিটি ঊষা, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাবন্ত, গোয়ার ক্রীড়ামন্ত্রী গোবিন্দ গৌড়ে। হুডখোলা গাড়িকে রথের মতো সাজিয়ে তাতে গোটা মাঠ পরিদর্শন করেন মোদি। সঙ্গে ছিলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাবন্তও।

দেখুন ভিডিয়ো:

জাতীয় গেমসের সূচনা করে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, "ভারতীয় ক্রীড়াবিদরা (Indian athletes) যখন বিশ্বের মঞ্চে (world stage) নতুন ইতিহাস (new history) তৈরি করছে ঠিক সেই মুহূর্তে জাতীয় গেমস অনুষ্ঠিত হচ্ছে। সমস্ত খেলোয়াড়দের জন্য এই জাতীয় গেমসগুলো হল শক্তিশালী একটা লঞ্চ প্যাড (launch pad)। তাই সমস্ত খেলোয়াড়দের নিজেদের সর্বোত্তম পারফরম্যান্স (best performance) দিতে হবে আর সমস্ত পুরনো রেকর্ড (old records) ভাঙতে হবে।"

দেখুন ভিডিয়ো:

এরপরই তাঁর সরকার ক্ষমতা আসার পর দেশের ক্রীড়াক্ষেত্রে কতটা কাজ করেছে তা উল্লেখ করেন মোদি। বলেন, "ভারতের ক্রীড়াক্ষেত্রে প্রতিভার কোনও অভাব নেই। এই দেশ অনেক চ্যাম্পিয়ানকে তৈরি করেছে। ২০১৪ সালের পর দেশের ক্রীড়াক্ষেত্রের পরিকাঠামোতে (sports infrastructure) বদলের জন্য প্রচুর উদ্যোগ নিয়েছি আমরা। নির্বাচনী প্রক্রিয়া (selection process) ও ক্রীড়াবিদদের সাহায্যের জন্য আর্থিক প্রকল্প (financial schemes supporting athletes) চালু করা হয়েছে।" আরও পড়ুন: Northeast United FC vs Jamshedpur FC, ISL 2023 Live Streaming: নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম জামশেদপুর এফসি, আইএসএল ২০২৩, সরাসরি দেখবেন যেখানে

দেখুন ভিডিয়ো:

(The above story first appeared on LatestLY on Oct 26, 2023 10:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).