Bengaluru FC vs Chennaiyin FC: আইএসএলে আজ বেঙ্গালুরু এফসি বনাম চেন্নাইন এফসি; জেনে নিন দুই দলের সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান

ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2020-21) আজ মুখোমুখি হচ্ছে বেঙ্গালুরু এফসি ও চেন্নাইন এফসি (Bengaluru FC vs Chennaiyin FC)। গোয়ার ফতোর্দা স্টেডিয়ামে হবে এই ম্যাচ। বেঙ্গালুরু তাদের শেষ খেলায় এসসি ইস্টবেঙ্গলের বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ী হয়েছে। তার আগে টানা আটটি ম্যাচে তারা জয়হীন ছিল। ১৫ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ৬ নম্বরে রয়েছে তারা। এদিকে, চেন্নাইন এফসি একই সংখ্যক ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে ৮ নম্বর স্থানে রয়েছে।

Bengaluru FC vs Chennaiyin FC: আইএসএলে আজ বেঙ্গালুরু এফসি বনাম চেন্নাইন এফসি; জেনে নিন দুই দলের সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান
File Image | Bengaluru Football Club | ISL 2018-19 | (Photo Credits: IANS)

ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2020-21) আজ মুখোমুখি হচ্ছে বেঙ্গালুরু এফসি ও চেন্নাইন এফসি (Bengaluru FC vs Chennaiyin FC)। গোয়ার ফতোর্দা স্টেডিয়ামে হবে এই ম্যাচ। বেঙ্গালুরু তাদের শেষ খেলায় এসসি ইস্টবেঙ্গলের বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ী হয়েছে। তার আগে টানা আটটি ম্যাচে তারা জয়হীন ছিল। ১৫ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ৬ নম্বরে রয়েছে তারা। এদিকে, চেন্নাইন এফসি একই সংখ্যক ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে ৮ নম্বর স্থানে রয়েছে।

বেঙ্গালুরু এফসি-র সম্ভাব্য প্রথম একাদশ: গুরপ্রীত সিং সন্ধু, হরমনজোট খাবড়া, ফ্রান্সিসকো গঞ্জালেজ, প্রতীক চৌধুরী, আজিত কুমার, এরিক পারতলু, সুরেশ ওয়াংজাম, উদন্ত সিং, ক্রিস্টিয়ান ওপসেথ, সুনীল ছেত্রী, ক্লিটন সিলভা। আরও পড়ুন: রোহিত শর্মার টুইটের জবাবে কৃষকদের ‘জঙ্গি’ আখ্যা কঙ্গনার, অভিনেত্রীর পোস্ট ডিলিট করল টুইটার

চেন্নাইন এফসি-র সম্ভাব্য প্রথম একাদশ: বিশাল কৈথ, রিগান সিং, এলি সাবিয়া, এনেস সিপোভিচ, জেরি লালরিনজুয়াল, অনিরুদ্ধ থাপা, মেমো মাউরা, ম্যানুয়েল লানজারোট, লালিয়ানজুয়াল ছাংতে, ইসমাইল গনকাল্ভস, রহিম আলি

পরিসংখ্যান: বেঙ্গালুরু এফসি ও চেন্নাইন এফসি একে অপরের বিরুদ্ধে এর আগে ৪টি ম্যাচ খেলেছে। বেঙ্গালুরু জিতেছে ৪টি ম্যাচে, চেন্নাই জিতেছে ৩টি ম্যাচে। ১টি ম্যাচ ড্র হয়েছে।

(The above story first appeared on LatestLY on Feb 05, 2021 12:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).