Palestine: প্যালেস্তাইনের রাজধানী হতে পারে পূর্ব জেরুজালেম, খোলাখুলি বললেন স্পেনের বিদেশমন্ত্রী
প্যালেস্তাইনকে (Palestine) রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করেছে নরওয়ে, আয়ারল্যান্ড এবং স্পেন (Spain)। ইউরোপের এই তিনটি দেশ প্যালেস্তাইনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা করতেই নরওয়ে, আয়ারল্যান্ড এবং স্পেন থেকে রাষ্ট্রদূত ফেরাচ্ছে ইজরায়েল। শুধু তাই নয়, প্যালেস্তাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার মাশুল ওই দেশগুলিকে গুনতে হবে বলেও হুমকি দেওয়া হয় ইজরায়েলের তরফে। ইজরায়েলের হুমকির পরও নিজেদের অবস্থান থেকে সরেনি ইউরোপের এই ৩ দেশ। পাশাপাশি শুক্রবার এ বিষয়ে আরও একধাপ এগিয়ে স্পেনের বিদেশমন্ত্রী বলেন, প্যালেস্তাইনের রাজধানী হওয়া উচিত পূর্ব জেরুজালেমের।
দেখুন ট্য়ুইট...
Spanish Minister of Foreign Affairs:
East Jerusalem should be the capital of Palestine. pic.twitter.com/I5hbYfoyeF
— Globe Eye News (@GlobeEyeNews) May 24, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 24, 2024 06:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

