Hola Mohalla2023 Festival: আজ থেকে শুরু শিখ সম্প্রদায়ের হোলা মহল্লা উৎসব, প্রথম দিনেই ভক্তদের পুণ্যস্নান স্বর্ণমন্দিরের সরোবরে
হোলা মহল্লা উপলক্ষ্যে জমে ওঠে শিবালিক পর্বতের কোলে আনন্দপুর সাহিব শহর।'আনন্দপুর সাহিব' শহরে প্রথম এই উৎসব উপলক্ষ্যে ১৭০১ খ্রীষ্টাব্দে 'খেলাযুদ্ধ' শুরু করেছিলেন গুরু গোবিন্দ সিংহ।
আজ রঙের উৎসব হোলি (Holi 2023)। আবির ও জলরঙে একে-অন্যকে রাঙিয়ে দেওয়ার মন খোলা প্রতিযোগিতা। কিন্তু এ দেশ তো বরাবর 'নানা ভাষা, নানা মত, নানা পরিধান'-র আদর্শে বিশ্বাসী! তাই একপ্রান্তে যখন গানে-নাচে-রঙে বসন্তকে স্বাগত জানানো হয়, অন্য প্রান্তে সেই উৎসবেই 'খেলাযুদ্ধের'আসর বসে। পঞ্জাবে (Punjab) এই রীতির নাম 'হোলা মহল্লা' (Hola Mohalla)।হোলা' কথাটি আসলে 'হোলি' শব্দের পুরুষ-প্রতিশব্দ। হোলা মহল্লা উপলক্ষ্যে জমে ওঠে শিবালিক পর্বতের কোলে আনন্দপুর সাহিব শহর।শিবালিক পর্বতের সানুদেশে 'আনন্দপুর সাহিব' শহরে প্রথম এই উৎসব উপলক্ষ্যে ১৭০১ খ্রীষ্টাব্দে 'খেলাযুদ্ধ' শুরু করেছিলেন গুরু গোবিন্দ সিংহ।
তিন দিন ব্যাপী উৎসবের আজ প্রথম দিন অমৃতসরের স্বর্ণ মন্দিরেও ভক্ত সমাগম লক্ষ্য করা যায়। উৎসবের শুভ সূচনায় ভক্তদের স্বর্ণ মন্দিরের সরোবরে পবিত্র স্নান করতে দেখা গেল।দেখুন সেই ছবি-
Punjab | Devotees take a holy dip in 'Sarovar' and offer prayers at Golden Temple in Amritsar on the occasion of #HolaMohalla2023 pic.twitter.com/lOFxmKTXsD
— ANI (@ANI) March 8, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 08, 2023 08:47 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

