Blast at Firecracker Firm at Nagpur: নাগপুরে বাজি কারখানায় সাংঘাতিক বিস্ফোরণ, মৃত ২ কর্মী
দেশের বিভিন্ন প্রান্তে গজিয়ে উঠেছে ছোটখাটো অবৈধ বাজি কারখানা। কারখানাগুলোতে অবৈধভাবে বাজি তৈরির ফলে মাঝেমধ্যেই বিস্ফোরণের খবর কানে আসে। মহারাষ্ট্রের (Maharashtra) নাগপুরে এক বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে প্রাণ গেল দুই কর্মীর। রবিবার নাগপুরের (Nagpur) কাটোল তহসিলের কোতোয়ালবুড়িতে অবস্থিত ওই বাজি কারখানায় আচমকাই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ভয়াবহ বিস্ফোরণের জেরে কারখানায় আগুন লেগে যায়। ধসে পড়ে আস্ত কারখানা। বিস্ফোরণের বিকট শব্দ পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে সেখানে পৌঁছয় দমকল এবং পুলিশ। আগুন নিভিয়ে শুরু হয় উদ্ধার কাজ। ধ্বংসস্তূপের নীচে চাপা কর্মীদের চাপা পড়ার আশঙ্কা করছে পুলিশ।
নাগপুরে বাজি কারখানায় বিস্ফোরণঃ
STORY | Two dead in blast at firecracker firm in Nagpur
READ: https://t.co/JrjHc8cHNc
VIDEO:
(Full video available on PTI Videos- https://t.co/dv5TRARJn4) pic.twitter.com/W0x7KX0EHm
— Press Trust of India (@PTI_News) February 16, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 16, 2025 07:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

