Zomato: এবার ট্রেনের কামরায় মিলবে অনলাইন ফুড, জোমাটোর সঙ্গে নিজের যাত্রাকে করুণ আরও সুস্বাদু
সরাসরি স্টেশনে একেবারে আপনার ট্রেনের কামরায় আপনার পছন্দের খাবারটি পৌঁছে দেবে জোমাটো।
দূরপাল্লার ট্রেনের প্যান্ট্রি কারের খাবারের স্বাদ এবং গুণগত মান নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষ প্রকাশ করে আসছেন যাত্রীরা। দু-তিন দিনের ট্রেন যাত্রায় প্যান্ট্রি কারের বিস্বাদ খাবার কিংবা স্টেশন থেকে কেনা অস্বাস্থ্যকর খাবার খাওয়া ছাড়া আর কিই বা উপায় যাত্রীদের কাছে! তবে সেই উপায় এবার বের করল অনলাইন ফুড ডেলিভরি অ্যাপ জোমাটো (Zomato)। হ্যাঁ ঠিকই দেখছেন। সরাসরি স্টেশনে একেবারে আপনার ট্রেনের কামরায় আপনার পছন্দের খাবারটি পৌঁছে দেবে জোমাটো। আইআরসিটিসি-র (IRCTC) সঙ্গে হাত মিলিয়ে যাত্রীদের মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ নিয়েছে অনলাইন ফুড ডেলিভরি সংস্থাটি। জোমাটোর তরফে জানানো হয়েছে, ১০০ টিরও বেশি স্টেশনে মিলবে তাদের পরিষেবা। ইতিমধ্যেই ১০ লক্ষ ট্রেন যাত্রী নিজের পছন্দের খাবারের অর্ডার প্লেস করেছে। আপনিও দেরি করবেন না। জোমাটোর সঙ্গে নিজের যাত্রাকে করুণ আরও সুস্বাদু।
রেল স্টেশনে মিলবে জোমাটো-র পরিষেবা...
Update: @zomato now delivers food directly to your train coach at over 100 railway stations, thanks to our partnership with @IRCTCofficial. We’ve already served 10 lakh orders on trains. Try it on your next journey! pic.twitter.com/gyvawgfLSZ
— Deepinder Goyal (@deepigoyal) September 13, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 13, 2024 06:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

