The District App: ১০ টাকায় মাল্টিপ্লেক্সে বসে সিনেমা দেখার সুযোগ, তবে থাকছে একটা শর্ত
প্রত্যেক শুক্রবার ঠিক সকাল ১০টায় ডিস্ট্রিক্ট অ্যাপ খুললেই মাত্র ১০ টাকা খরচে একটি সিনেমা হলের টিকিট কিনতে পাওয়া যাবে। পিভিআর-আইনক্স সহ বিভিন্ন মাল্টিপ্লেক্সে বসেও ১০ টাকার টিকিট কেটে সিনেমা দেখা যাবে।
The District App: মাত্র ১০ টাকার টিকিট কেটে হলে কিংবা মাল্টিপ্লেক্সে বসে সিনেমা দেখার সুযোগ! এমনই এক চমকপ্রদ অফার আনল অনলাইন খাবার ডেলিভারি সংস্থা জোমাটোর টিকিট বুকিং প্ল্যাটফর্ম 'দ্য ডিস্ট্রিক্ট অ্যাপ।' প্রত্যেক শুক্রবার ঠিক সকাল ১০টায় 'ডিস্ট্রিক্ট অ্যাপ' খুললেই মাত্র ১০ টাকা খরচে একটি সিনেমা হলের টিকিট কিনতে পাওয়া যাবে। পিভিআর-আইনক্স সহ বিভিন্ন মাল্টিপ্লেক্সে বসেও ১০ টাকার টিকিট কেটে সিনেমা দেখা যাবে। তবে মাত্র ১০ মিনিটের জন্যই ১০ টাকার টিকিট কাটার অপশনটা চালু থাকছে। মানে শুক্রবার সকাল ১০টা থেকে ১০টা ১০ পর্যন্ত ১০ টাকার টিকিট কাটা যাবে। আজ, শুক্রবার পয়লা অগাস্ট থেকেই চালু হল এই ১০ টাকার অফার। তবে প্রথম দিনে অনেকে ১০টাকার টিকিট কাটার ভিড় জমানোয় সার্ভারে সমস্যা হল। অনেকেই অভিযোগ করলেন, তারা টিকিট কাটতে পারলেন না।
দেখুন খবরটি
🚨 The District app is offering a special deal where movie tickets can be booked for ₹10, but this offer is valid for only 10 minutes each Friday at 10 AM. pic.twitter.com/OECJNVjp6T
— Indian Tech & Infra (@IndianTechGuide) August 1, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 01, 2025 11:24 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

