Zomato: খাবার দিতে দেরি করায় বেঙ্গালুরুতে ডেলিভারি বয়কে বেধড়ক মার, ভাইরাল ভিডিয়ো

ফের হেনস্থার শিকার ডেলিভারি বয়। বেঙ্গালুরুতে জনপ্রিয় ফু়ড ডেলিভারি সংস্থা জোমাটোর এক কর্মীকে বেধড়ক মারধর করল কয়েকজন যুবক।

Zomato: খাবার দিতে দেরি করায় বেঙ্গালুরুতে ডেলিভারি বয়কে বেধড়ক মার, ভাইরাল ভিডিয়ো

ফের হেনস্থার শিকার ডেলিভারি বয়। বেঙ্গালুরুতে জনপ্রিয় ফু়ড ডেলিভারি সংস্থা জোমাটোর (Zomato) এক কর্মীকে বেধড়ক মারধর করল কয়েকজন যুবক। গত ১৪ সেপ্টেম্বর ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর শোভা থিয়েটার এলাকায়। ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, বাইকে বসে থাকা এক ডেলিভারি বয়কে কয়েকজন যুবক ঘিরে ধরে বেধড়ক মারছে। হেনস্থার কারণ হিসেবে জানা যাচ্ছে, রাইডার দেরিতে করে খাবার ডেলিভারি করেছে। আর সেই কারণেই তাঁর ওপর চলল এমন অত্যাচার। যদিও আক্রান্ত যুবক থানায় অভিযোগ জানিয়েছেন কিনা, সেই বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি। তবে এই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশাল মিডিয়ায়।

দেখুন পোস্ট

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 21, 2025 11:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).